স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

সাকিব আল হাসান ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় ব্যাটে-বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তবে এখন সবই অতীত। রাজনীতির ময়দানে পা দিয়ে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি তার। দেশের হয়ে খেলতেও পারছেন না তিনি। বর্তমান পরিস্থিতিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের বাংলাদেশের জার্সিতে খেলার কোনো সম্ভাবনা দেখেন না সদ্য বিসিবি পরিচালক হওয়া আসিফ আকবর।

জুলাই বিপ্লবের পর সাকিব যেভাবে অনুশোচনাহীন হয়ে আছেন একই অবস্থায় থাকলে জাতীয় দলে তার কোনো স্থান দেখেন না আসিফ। ক্ষমা চাওয়ার পাশাপাশি অনুতপ্ত হলে পরিস্থিতি ভিন্ন হলেও হতে পারে বলে জানান তিনি।

আসিফ আকবর বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে যে আছে, এভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক আর। এটা হয় না। আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না।’

তিনি আরও যোগ করেন, ‘যদি অনুশোচনা করেন, ক্ষমা চান, হ্যাঁ আমার দল এটা করেছে আমি অনুতপ্ত আমি তো নিজে খুন করি নাই। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল। বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার কোনো সম্ভাবনা দেখি না।’

রাজনীতির ময়দানের সাকিবের সমালোচনা করলেও ক্রিকেটার সাকিবের বেশ ভক্ত আসিফ। জানান, ১০০ বছরেও এমন ক্রিকেটার বাংলাদেশে আসবে না। খেলোয়াড় সাকিব আর রাজনীতির মাঠের সাকিবকে আলাদা করে দেখেন তিনি।

বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেটার হিসেবে সাকিবই সেরা। সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আই রিপিট ইট এগেইন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X