তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ১০ ব্যান্ডের রক রেনেসাঁ কনসার্ট

চট্টগ্রামে ১০ ব্যান্ডের রক রেনেসাঁ কনসার্ট

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক রেনেসাঁ’ শিরোনামে কনসার্ট। এরই মধ্যে কনসার্টটি নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমও চলছে প্রচারণা। অনলাইনে ছাড়া হয়েছে টিকিট। এ কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নেমেসিস, ইনডালো, এভয়েড রাফাসহ আরও সাত ব্যান্ড—নিলিন, উন্মাদ, আয়নিক বন্ড, র‌্যাভাইন ব্রিজ, সিলভেট, দরবার ও কায়ো।

কনসার্টটি ২ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন করছে সাল্টবার্ন প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কালবেলাকে জানানো হয়, চট্টগ্রামের ব্যান্ডপাগল শ্রোতাদের জন্য রক মিউজিকের একটি অসাধারণ রাত উপহার দিতে যাচ্ছে তারা। সব ধরনের প্রস্তুতই নেওয়া হচ্ছে। চট্টগ্রামের স্থানীয় ব্যান্ডের পাশাপাশি দেশের জনপ্রিয় তিন ব্যান্ডকে লাইনআপে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়।

কনসার্টে প্রবেশের জন্য দুই ধরনের টিকিট রাখা হয়েছে। আগত শ্রোতাদের জন্য জেনারেল টিকিট ৪৪৯ এবং ভিআইপি টিকিট ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে ‘কাউন্টারএসবিডি’ নামে অনলাইন প্ল্যাটফর্মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১০

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১১

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১২

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৩

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৪

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৫

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৬

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৭

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৯

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

২০
X