তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

হুমার নতুন চ্যাপ্টার

হুমার নতুন চ্যাপ্টার

বলিউডের সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘মিথ্যা’। ছয় পর্বের এ সিরিজটি জি ফাইভে মুক্তি পায় ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি। এটি নির্মাণ করেন রোহন সিপ্পি। এবার আসছে এর সিক্যুয়েল ‘মিথ্যা-দ্য ডার্কার চ্যাপ্টার’।

সম্প্রতি নতুন এই ওয়েব ফিল্মের ট্রেলার প্রকাশ পেয়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডে বুঝিয়ে দেওয়া হয়েছে আরও একটি হাড় হিম করা সাসপেন্স উপহার পেতে যাচ্ছেন দর্শক। এর ট্রেলারে দেখানো হয় দুই সৎবোন ‘জুহি’ চরিত্রে হুমা কুরেশি ও ‘রিয়া’ চরিত্রে অভিনয় করা অবন্তিকা দাসানির মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এরপর প্রকাশ পায় হুমার নতুন বই ‘ধুন্ড’। যার সাফল্যে পরিবারের সবাই গর্বিত। এরপর আরেকজন লেখক হুমার এ বইয়ের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনেন। তার পরই হুট করে খারাপ হতে থাকে হুমার সময়। এর মধ্যেই তার বাবা খুন হয়। জুহির জীবনে শুরু হয় নতুন নতুন ঝামেলা। এভাবেই এগিয়ে যাবে সিরিজটির গল্প।

সিরিজটি জি ফাইভে দীপাবলিতে মুক্তি দেওয়া হবে। এতে হুমা অভিনয় করেছেন হিন্দি অধ্যাপক চরিত্রে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজিত কাপুর, ইন্দ্রনীল সেনগুপ্ত, রুশহাদ রানা ও কৃষ্ণা বিষ্টের মতো তারকা। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা হুমার ‘বয়ান’ সিনেমাটি ২০২৫ সালের প্রথম দিকে মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন বিকাশ রাঞ্জান। সিনেমাটি ২০২৪ সালে বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এ সিনেমায়ও প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১০

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১১

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১২

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৩

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৫

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৬

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৭

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৮

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৯

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

২০
X