তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১১:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

তানভীরের পছন্দ চ্যালেঞ্জিং চরিত্র

তানভীরের পছন্দ চ্যালেঞ্জিং চরিত্র

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আবু হুরায়রা তানভীর। বর্তমান সময়ে তিনি টেলিভিশন নাটক, ওটিটি, সিনেমা সব মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়ছেন। কখনো নায়কের চরিত্রে আবার কখনো ভিলেনের চরিত্রে প্রশংসিত হচ্ছেন তরুণ প্রজন্মের এই অভিনেতা। তবে অভিনয়ে চ্যালেঞ্জ নিতে সবসময় আগ্রহী তিনি।

অভিনেতা তানভীর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জয় করেছেন। গল্পনির্ভর কাজ করতে সবসময় পছন্দ তার। সেক্ষেত্রে চরিত্রের ব্যাপ্তি কম হলেও তিনি ছাড় দিতে রাজি নন।

এ বিষয়ে তানভীর বলেন, ‘দর্শকদের জন্যই আজকে আমি আবু হুরায়রা তানভীর হয়েছি। তাই তাদের জন্য ভালো কাজ উপহার দেওয়াই আমার দায়িত্ব। আমি কখনো প্রধান চরিত্র নিয়ে ভাবি না। আমার একটিই ভাবনা, সেটি হচ্ছে নিজের চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তোলা। সেক্ষেত্রে চরিত্রের ব্যাপ্তি কম হলেও আমার কোনো সমস্যা নেই। চরিত্রটি ভালো হলেই আামি অভিনয় করব। কারণ গল্পনির্ভর কাজে ছোট চরিত্রের প্রভাব থাকে বড়।’

এক্ষেত্রে কাজ বাছাইয়েও রয়েছে তার বিশেষ নজর। চরিত্রের ভেরিয়েশন নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমার কাজ অভিনয়। এই অভিনয়ের জন্য আমি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যেতে চাই। তাই চরিত্র নির্বাচনে আমার বেশ গুরুত্ব থাকে। অনেক কিছু বিবেচনার পরই আমি একটা কাজকে হ্যাঁ বলি।’

সময়ের আলোচিত এই অভিনেতা সবশেষ বড় পর্দায় অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায়। এতে তিনি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। এ চরিত্রটি খুব বড় না হলেও অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন তানভীর।

বর্তমানে তার নাটক ও বিজ্ঞাপন নিয়ে ভালো ব্যস্ততা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে শত রাউন্ড গুলি ছুড়ে হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X