বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে বাগদান সম্পন্ন করেছেন টম-জেন্ডায়া!

টম হল্যান্ড ও জেন্ডায়া। ছবি: সংগৃহীত
টম হল্যান্ড ও জেন্ডায়া। ছবি: সংগৃহীত

হলিউডের ‘স্পাইডার-ম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ড। আর ‘ডুন’ খ্যাত অভিনেত্রী জেন্ডায়া। যাদের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল হলিউডসহ বিশ্ব গণমাধ্যমে। তবে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউই এর আগে মুখ খোলেননি। দেননি সম্পর্ক নিয়ে কোনো রকম বক্তব্য। এবার জানা গেল এ দুই তারকা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান পর্ব সম্পন্ন করেছেন। খবর : পিপল ডটকম

টম ও জেন্ডায়ার বাগদানের বিষয়টি সামনে আসে রোববার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবস রেড কার্পেট থেকে। যেখানে দুজন একসঙ্গে হাজির হন। সেখানেই এই অভিনেত্রীর হাতের অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি চোখে পড়ে সবার। এরপর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি।

দুজনের বাগদানের খবরটি নিশ্চিত করেছে সেলিব্রেটি নিউজ সাইট ‘টিএমজেড’। টিএমজেডের প্রতিবেদন অনুসারে, বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো একটি দিনে এই দম্পতি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন।

তবে গণমাধ্যমটির সূত্রে আরও জানা গেছে শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসছেন না। প্রথমে বাগদানের পরবর্তী সময়টি তারা নিজেদের মতো করে উপভোগ করবেন। এরপর নিজেদের কাজের প্রকল্প নিয়ে ব্যস্ত থাকবেন। তারপর নিজেদের হাতের সিনেমাগুলোর কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর সবাইকে জানাবেন। পিপল ডটকমকে এমনটাই জানিয়েছে টমের ঘনিষ্ঠজন।

এর আগে ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ মুক্তির পর থেকে প্রেম করছেন এই জুটি। অবশ্য তারা নিজেরা কখনোই এ বিষয়ে কথা বলেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি সবাইকে নিশ্চিত করে যে, ভালোবাসার সম্পর্কে আছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১২

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১৩

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১৫

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৬

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৭

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৮

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৯

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

২০
X