বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যামেরনের দায়িত্বে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’

জেমস ক্যামেরনের নতুন সিনেমা ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’। ছবি : সংগৃহীত
জেমস ক্যামেরনের নতুন সিনেমা ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’। ছবি : সংগৃহীত

হলিউডের জীবন্ত কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন। তার নির্মিত প্রতিটি সিনেমাই আলোচনা তুলেছে সিনে জগতে। নির্মাণ করেছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো কালজয়ী সব গল্প। এবার তিনি পর্দায় তুলে আনতে যাচ্ছেন ইতিহাসেরই এক ভয়াবহ অধ্যায়। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে এবার তার প্লট জাপানের হিরোশিমা।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, নতুন সিনেমার পরিকল্পনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমার জন্য কিনেছেন একটি বইয়ের স্বত্ব। চার্লসপেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনলেন ক্যামেরন। মজার ব্যাপার হলো, বইটি এখনো প্রকাশ হয়নি।

২০২৫ সালের আগস্টে প্রকাশ হবে এটি। হিরোশিমায় বোমা হামলার ৮০ বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, একটি বই থেকে এ সিনেমা নির্মাণ করছেন না তিনি। গল্প সাজানোর ক্ষেত্রে সাহায্য নিচ্ছেন আরও দুটি বইয়ের।

একই লেখকের ‘ঘোস্টস’ ও ২০১৫ সালে প্রকাশিত ‘লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ থেকে সাহায্য নেওয়া হবে। আর সিনেমার নাম দেওয়া হচ্ছে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’। এ সিনেমায় দেখানো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানের অবস্থা।

সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কারণ এ সিনেমার মধ্য দিয়ে ক্যামেরন ফিরছেন নতুন করে। ১৯৯৭ সালের পর থেকে ক্যামেরন ব্যস্ত ছিলেন ‘অ্যাভাটার’ নিয়ে। এবার নতুন গল্পে মন দেবেন এ নির্মাতা, সেটিও হিরোশিমার মতো ঐতিহাসিক প্রেক্ষাপট ঘিরে। তবে সিনেমাটি নিয়ে এখনো বেশি কিছু জানাননি ক্যামেরন। কবে কাজ শুরু করবেন সে বিষয়টিও অনিশ্চিত। অবশ্য হলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, প্রকাশিত বই দুটি নিয়ে কাজ শুরু করেছেন ক্যামেরন। নতুন বইটি ২০২৫ সালে প্রকাশ হওয়ার পর তিনি সিনেমার মূল কাজ শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X