তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

কাজে ফিরছেন মালাইকা

বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাবার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। পরিবারসহ বাবার শোক পালন করতে গিয়ে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন তিনি। নিজের ৪৯তম জন্মদিনও পালন করেন নীরবে। এবার শোক কাটিয়ে আবারও কাজে ফিরছেন তিনি।

বর্তমানে মালাইকার কাছে একাধিক প্রজেক্ট রয়েছে। একটানা বিভিন্ন ব্র্যান্ডের জন্য বেশ কিছু শুট করবেন তিনি, যেগুলোর মধ্যে রয়েছে স্পোর্টসওয়্যার, স্বাস্থ্যকর খাবার, ফ্যাশন, বিলাসবহুল ব্যাগ, বিউটি ও ওয়েলনেস, রিয়েল এস্টেট, মিনারেল ওয়াটারসহ অনেক কিছু। এ ছাড়া তিনি একটি ড্যান্স রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন। পাশাপাশি একটি স্টার্টআপভিত্তিক সিরিজে ব্যবসায়িক বিনিয়োগকারী হিসেবে অংশগ্রহণ করবেন। এরই মধ্যে মালাইকা বিভিন্ন ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। যেমন ডিভোর্স, অনলাইন ট্রলিং ও সম্পর্কের অবসান। তবে সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে চান এই গ্ল্যামার গার্ল। মালাইকা তার এগিয়ে যাওয়ার ব্যাপারে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে বলেন, ‘বাবা চাইতেন আমরা যেন সামনে এগিয়ে যাই। তাই বাবার চলে যাওয়ার সময়টি আমাদের পরিবারের জন্য খুব কঠিন হয়ে পড়ে। এখন অনেকটাই তার চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। এর জন্যই কাজে ফেরা।’ গত ১১ সেপ্টেম্বর মুম্বাইয়ে মারা যান মালাইকার বাবা অনিল মেহতা। ওই সপ্তাহেই মুম্বাইয়ের সান্তা ক্রুজ হিন্দু শ্মশানে তার বাবাকে সমাহিত করা হয়। এ সময় তার বাবাকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কজন তারকাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X