মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

এ বছরের মতো কাজের ব্যস্ততা আগে হয়নি: হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বছরজুড়েই থাকে তার নাটকের ব্যস্ততা। যে ব্যস্ততার পরিমাণ এতটাই বেশি যে, মাসের ২৫ দিনই তাকে করতে হয় শুটিং। কাজের এমন ব্যস্ততা বিগত বছরগুলোতেও ছিল এ অভিনেত্রীর। তবে এ বছরের মতো কাজের ব্যস্ততা আগে হয়নি বলে জানালেন তিনি।

২০২৪ সাল একেবারই শেষের দিকে। চলছে নভেম্বর মাস। সামনে আর একটি মাস পরই নতুন বছর চলে আসবে। তাই এ বছরে এখন পর্যন্ত ব্যস্ততা কেমন ছিল জানতে চাইলে হিমি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো ব্যস্ততা ছিল। এ বছরের মতো কাজের এমন ব্যস্ততা আগে হয়নি। কারণ, দর্শকদের ভালোবাসা ও আল্লাহর ইচ্ছায় বিগত কয়েক বছর ধরেই আমি নাটক নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। তবে এবার শিডিউল অনেক ব্যস্ত গিয়েছে। আমার মনে আছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শুটিং ‍শিডিউল এতটাই টাইট ছিল যে, ঈদের তিন দিনের মাথায় আমার আবার শুটিং সেটে যাওয়া লাগে। কেননা নাটকগুলো ঈদের সাত দিনের মাথায় প্রকাশ হবে। তাই একটু কষ্ট হলেও বিষয়গুলো আমি উপভোগ করেছি।’

এ বছর হিমির কয়টি নাটক প্রচার পেয়েছে, কয়টি প্রচারের অপেক্ষায় আছেন, জানতে চাইলে তিনি জানান, অসংখ্য নাটকে অভিনয় করেছেন। যার পরিমাণ গুনে রাখা সম্ভব হয়নি তার। তবে কাজের পরিমাণ সামনের বছর আরও বাড়াতে চান তিনি। এ নিয়ে হিমি বলেন, ‘আমি এ বছর অসংখ্য নাটকে কাজ করেছি, যা গুনে রাখা অসম্ভব। ইচ্ছা আছে সামনের বছর আরও বেশি কাজ করার। তবে ২০২৫ সালে কমেডি গল্পের চেয়ে রোমান্টিক ও ড্রামাটিক কাজে মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা থাকবে।’

দেশের বিনোদন বাজারে এখন ওটিটির প্রতি অভিনেতা-অভিনেত্রীদের কাজের আগ্রহ বেড়েছে। কিন্তু হিমিকে শুধু নাটকেই অভিনয় করতে দেখা যায়। এর কারণ ব্যাখ্যা করে হিমি আরও বলেন, ‘ওটিটির কাজের অফার খুব যে আমার কাছে এসেছে, তা কিন্তু নয়। কিছু কাজ এসেছিল, যা গল্প ভালো না লাগায় আমার করা হয়নি। তবে ভালো কাজ এলে অবশ্যই করার ইচ্ছা আছে। আমি ওটিটিতে একটি কাজও করেছিলাম, চঞ্চল ভাইয়ের সঙ্গে। কাজটি ভারতীয় প্রতিষ্ঠান জি ফাইভের ছিল, পরে সেটা আর প্রকাশ পায়নি। তাই ভালো কাজ হলে অবশ্যই আমি করব। এ ছাড়া নাটকে অভিনয়ই আমি উপভোগ করছি।’

হিমির কাছে সিনেমায় অভিনয়ের বিষয়েও জানতে চাওয়া হয়। সব প্ল্যাটফর্মের ক্ষেত্রেই তিনি গল্প এবং মানসম্মত কাজকে প্রাধান্য দেবেন বলেও জানান।

অভিনেত্রীর কথা অনুযায়ী এ বছর তিনি অসংখ্য নাটকে কাজ করেছেন। তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে—‘মামার বাড়ি’, ‘আমার একজন মানুষ আছে’, ‘বউয়ের দাঁত ৩২’, ‘মন মাজার’, ‘জাস্ট ম্যারিড’, ‘গাধা’, ‘বেক্কল না সোজা’, ‘পাত্তা পায় না সাত্তার ভাইস’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X