কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে তপসিকে এলোপাতাড়ি কোপায় কালীচরণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তপসি দাস ওই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক কালীচরণ দাস একই এলাকার শুক্কুর দাসের ছেলে এবং নিহত তপসি দাসের চাচাতো ভাই।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় নিজঘরে কাজ করছিলেন গৃহবধূ তপসি দাস। এ সময় হঠাৎ তার চাচাতো ভাই কালীচরণ দাস তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তপসি দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয় লোকজন টের পেলে সে পালিয়ে যায়। পরে স্টিমারঘাট থেকে জনতার সহযোগিতায় আটক করে পুলিশ।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক কালীচরণকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X