কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধ-সংঘাত আর ক্ষুধায় কেটেছে ২০২৫ সাল। বিশ্বনেতাদের এমন আগ্রাসী রূপই দেখেছে বিশ্ব। কিন্তু নতুন বছরের শুরুতে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন বিশ্বনেতারা। নিজ নিজ ভাষায় দিয়েছেন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। শুনিয়েছেন আশার বাণী। তাহলে কি ২০২৬ সালে দেখা মিলবে নতুন এক দিগন্তের? ৮০০ কোটির বেশি মানুষের ভাগ্যের নকশা বদলে দেওয়া এই বিশ্বনেতারা তাদের বার্তায় দিয়েছেন, তেমন আভাসই।

বছরের শেষদিন রাজকীয়ভাবেই কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মার-আ-লাগো পাম বিচে আলো ঝলমলে আয়োজনে বরণ করেছেন নতুন বছরকে। তবে নিজের স্বভাবজাত চাঁছাছোলা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন ট্রাম্প। আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইংরেজি নতুন বছরে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বহু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জনগণের অটল নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন তিনি।

ইউরোপের বুকে যুদ্ধ বাধিয়ে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন বছরে বার্তা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে যারা লড়াই করছেন, তাদের প্রতি সম্মান জানিয়েছেন পুতিন। তার দাবি, লাখ লাখ রুশ আত্মিকভাবে তাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্রের তোপের মুখে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন বছরে দিয়েছেন বার্তা। তিনি নতুন বছরের ভাষণে ভেনেজুয়েলার অর্থনীতি, সমাজ ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন। ভবিষ্যৎ জীবনে নিরাপত্তার গ্যারান্টিও দিয়েছেন তিনি।

বিশ্বের এক সময়ের পরাশক্তি ব্রিটেন এখন সংকটময় সময় পার করছে। নতুন বছরের বার্তায় সে কথা স্বীকারও করে নিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিম্নমুখী এই ধারা থেকে দেশকে পুনরুদ্ধারের আশ্বাসও দেন তিনি। রাজনৈতিক অস্থিরতা ঘুরপাক খাচ্ছে ফ্রান্স। সে পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্বীকার করে নিলেন, অধৈর্য আর ক্ষোভ ঘিরে ধরেছে তার দেশের মানুষকে। তবে এই বিভাজন, সন্দেহ, একাকিত্ব আর নিরাপত্তাহীনতা থেকে দেশের মানুষকে মুক্তি দিতেও বার্তা দিয়েছেন তিনি।

নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ২০২৫ সাল পার করেছে আইভরি কোস্ট। সামনের দিনগুলোতে দেশটিতে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এ নিয়ে বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলাসসানে ওয়াত্তারা। দেশের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে যে অসন্তুষ্ট তা অকপটে স্বীকার করে নিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি। তবে শক্তিশালী অর্থনীতি, সেনাবাহিনী ও জি-২০টিতে দেশটির অবস্থান দৃঢ় করার আশ্বাস দিয়েছেন তিনি।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X