শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

দিলারার ‘প্রেম দিওয়ানা দাদী’

দিলারার ‘প্রেম দিওয়ানা দাদী’

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। বয়সের কারণে এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই নেই আগের মতো ব্যস্ততা। এবার আসছে তার নতুন একটি নাটক। শিরোনাম ‘প্রেম দিওয়ানা দাদী’। এ নাটকের কাজ অনেক আগেই শেষ হয়েছিল। এবার দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী জারা জয়া। নাটকটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেক দিন আগে এ নাটকে অভিনয় করেছি। বয়সের কারণে গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে, এটি কমেডি ঘরানার গল্পে নির্মিত একটি নাটক। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন। আমার সঙ্গে সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে। আর নতুন যে মেয়েটি জারা জয়া, সেও চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কি, নতুনদের উৎসাহ দিতে হয়, তাতে তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয় আরও ভালো করার।’

নাটকটি নিয়ে জারা জয়া বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এত গুণী, এত মহান একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, গর্বিত। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজে সুযোগ দেওয়ায়। ধন্যবাদ সজল ভাইকে আমাকে সহযোগিতা করায়। এ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে দিলারা জামান এরই মধ্যে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন।

এ ছাড়া জাকারিয়া শৌখিনের পরিচালনায় আরও একটি নাটকের কাজও শেষ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১০

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১১

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১২

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৩

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৪

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৫

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৬

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৭

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৯

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

২০
X