রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত উত্তেজনা, কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর

থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। ছবি : সংগৃহীত
থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। ছবি : সংগৃহীত

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। সোমবার (০৮ ডিসেম্বর) একব বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

থাই প্রধানমন্ত্রী বলেন, দেশটির সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে থাইল্যান্ড আন্তর্জাতিক আইন ও বৈধ আত্মরক্ষার অধিকার অনুযায়ী সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি দাবি করেন, থাইল্যান্ড কোনো ধরনের আগ্রাসন শুরু করেনি বা চালায়নি। তবে সতর্ক করে বলেন, থাইল্যান্ড তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন সহ্য করবে না… এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী আনুতিন সীমান্ত এলাকার ব্যাপকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি সকল সরকারি সংস্থাকে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের বাসস্থান, খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সোমবার ভোরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এ সময় থাইল্যান্ড বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তীব্র আকার ধারণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X