রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতাকে অপসারণ দাবিতে দলীয় নেতাদের পদত্যাগের হুঁশিয়ারি

এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক মো. সাইফুল ইসলামের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক মো. সাইফুল ইসলামের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার আহ্বায়ক মো. সাইফুল ইসলামের দ্রুত অপসারণ দাবি করেছেন দলটির অন্য নেতাকর্মীরা। অন্যথায় তারা নিজেরাই পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ হুশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।

দলটির রাজশাহী জেলার আহ্বায়ক সাইফুল ইসলামকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সাইফুল ইসলামকে নেতা না বানানো এবং তার অপসারণ চেয়ে কেন্দ্রে বেশ কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তারপরও তাকে রাজশাহী জেলার আহ্বায়ক করা হয়েছে। তিনি স্বৈরাচারের দোসর। শুধু তাই নয়; জুলাই আন্দোলনে রাজশাহীতে ছাত্রজনতার উপর দুই হাতে গুলি চালানো যুবলীগ ক্যাডার রুবেল তার অন্যতম সহযোগী। সুতরাং এ কালো শক্তির নেতৃত্বে রাজশাহীর এনসিপি চলতে পারে না। এজন্য আমরা তার দ্রুত অপসারণ চাচ্ছি। আমরা তার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। অন্যথায় আমরা নিজেরাই পদত্যাগ করব।’

এ সময় তিনি বলেন, “ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহী এনসিপিকে জড়িয়ে যে ‘নোংরামি’ করা হচ্ছে, এটি আর বরদাশত করা হবে না। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের মধ্য দিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি দাঁড়িয়েছে। সুতরাং দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। অন্যথায় সেই কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এবং রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এখনো বাংলাদেশে পরিশ্রমীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। সঠিক মূল্যায়ন হলে সংগঠনটি এখন আরও সুসংগঠিত অবস্থায় থাকত।’

সংবাদ সম্মেলনে এনসিপির এ নেতা নিজের ১১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের সংগ্রাম এবং নানা বাধাবিপত্তির কথা তুলে ধরে বলেন, ‘পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও পড়তে পারিনি। ক্রসফায়ারের আসামির মতো পরিস্থিতিও মোকাবিলা করেছি। এরপরও শুধু বয়সের কারণে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবুও দলের স্বার্থে সব মেনে নিয়েছি।’

তিনি প্রশ্ন তোলেন— যোগ্যতার মূল্যায়ন কী শুধু বয়সভিত্তিক হওয়া উচিত? উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘যদি বয়সই যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেত না।’

তিনি দাবি করেন, রাজশাহীতে মাঠের রাজনীতি ও রাজপথের কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন, বরং যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন, তারা আজ যোগ্য বিবেচিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানান যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য।

তারা সতর্ক করে বলেন, ‘ব্যক্তিস্বার্থে দলটিকে ধ্বংস করবেন না। আমরা তরুণরা রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা দেখি। প্রয়োজনে আমাদের ছুটি দিন, কিন্তু কোনো কালো শক্তি, লোভ বা ক্ষমতার কারণে আমরা আমাদের আদর্শ বিসর্জন দেব না।’

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে এনসিপি রাজশাহী জেলা ইউনিটের ১০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি বিলুপ্ত হওয়া সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলামকে করা হয়েছে নতুন কমিটির আহ্বায়ক।

অভিযোগ উঠেছে, নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। শুধু তাই নয়, অস্ত্রধারী যুবলীগ ক্যাডার জহুরুল ইসলাম রুবেল যিনি ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে দুই হাতে গুলি চালিয়েছেন সেই রুবেলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এ সাইফুল। তাই সাইফুল ইসলামকে অপসারণের দাবিতে কমিটি গঠনের পর থেকেই এনসিপির একটি অংশ বিভিন্ন আন্দোলন করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X