বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলার জন্মদিনে যা বললেন ঋতুপর্ণা

শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত I ছবি : সংগৃহীত
শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত I ছবি : সংগৃহীত

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর পা দিলেন ৮১ বছরে। বয়সের কোঠা আশি পেরোলেও তার জৌলুস ও সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি, যা আজও অনেকের কাছে ঈর্ষণীয়। বলিউড ও টলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটে কাজ করা এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

চলতি বছরই মুক্তি পাওয়া ‘পুরাতন’ সিনেমায় শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন ঋতুপর্ণা। কিংবদন্তির সঙ্গে কাজ করাকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবেই দেখেন। জন্মদিনে সেই প্রিয় সহকর্মীকে নিয়েই আবেগঘন বার্তা দিলেন ঋতুপর্ণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পুরাতন’ ছবির সেটে শর্মিলা ঠাকুরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, “পুরাতন ছবির সেটের একটি মুহূর্ত। আমাদের সব থেকে প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে জানাই শুভ জন্মদিন।”

শর্মিলার ব্যক্তিত্ব ও দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে তিনি লেখেন, “আপনার অসামান্য সৌন্দর্য, ভালোবাসা এবং স্নেহ চিরকাল আমার স্মৃতিতে অমলিন থাকবে। আপনার দীর্ঘ কর্মজীবন আমাদের সবার কাছেই এক বিশাল অনুপ্রেরণা।”

শুটিং সেটে শর্মিলার মার্জিত আচরণের কথা উল্লেখ করে ঋতুপর্ণা আরও লেখেন, “আপনার মার্জিত ব্যবহার এবং অসামান্য ধৈর্য আমাদের সবার কাছে শিক্ষণীয়। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবতী মনে করি।”

পরিশেষে প্রিয় নায়িকার সুস্থতা কামনা করে ঋতুপর্ণা বলেন, “আপনার শুভ জন্মদিন আরও শুভ হোক সেই কামনাই করি। সবার সঙ্গে অনেক অনেক ভালো থাকুন।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X