তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

ফের বিয়ের পিঁড়িতে অপু?

ফের বিয়ের পিঁড়িতে অপু?

সম্প্রতি শাকিব-অপুর যুক্তরাষ্ট্র সফরের জল্পনায় অনেকেই আশা করেছিলেন, ফের বুঝি শাকিবে ফিরছেন অপু। কিন্তু এই সম্ভাবনা গতকাল বিকেলে যেন এক নিমেষেই শেষ হয়ে গেল! অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’! অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে। তাহলে বিষয়টি কী? সত্যি ঘটনা, নাকি হ্যাকারের কাণ্ড। জবাব খুঁজতে অপু বিশ্বাসকে ফোন। তিনি জানালেন মজার ঘটনা।

কালবেলাকে অপু বললেন, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলবশত এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’

শাকিব খান এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসের গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। যা ছেদ পড়েছিল ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে। যদিও অপু বিশ্বাস তার নিকটজনদের কাছে এখনো বলতে চান, তাদের মধ্যে বিচ্ছেদই হয়নি!

২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেন শাকিব-অপু। তবে দুজনই খবরটি চেপে রাখেন। ২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সবকিছু প্রকাশ্যে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X