তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

কোক স্টুডিও বাংলা সিজন তিন পঁচিশে আসবে নতুন গান

কোক স্টুডিও বাংলা সিজন তিন পঁচিশে আসবে নতুন গান

কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয় ২০২২ সালে। প্রথম দুই সিজনের সাফল্যের পর এ বছরের এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজন। জানানো হয় এই সিজনে মোট ১১টি গান প্রকাশ করা হবে। এরপর মাত্র তিনটি গান প্রকাশের পর হঠাৎই বন্ধ হয়ে যায় নতুন গান আসা। তবে এরই মধ্যে নতুন বছরের জন্য ব্যস্ত সময় পার করছেন কোক স্টুডিও বাংলার মিউজিশিয়ানরা। এমনটাই জানিয়েছেন কোক স্টুডিও বাংলার এক কর্মকর্তা।

তিনি জানান, কোকের নতুন গান অনেক আগেই প্রকাশ পাওয়ার কথা ছিল। যার জন্য গানও রেডি ছিল। এরপর কোকাকোলার একটি বিজ্ঞাপন ঘিরে শুরু হয় সমালোচনা। তার পরই নতুন গান প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপর আবারও চেষ্টা করা হলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। তাই এ বছর আর আসছে না কোকের নতুন গান। তবে এরই মধ্যে চতুর্থ গানসহ বেশ কয়েকটি গান তৈরি হয়ে আছে। যার ফলে জানুয়ারিতেই নতুন গান আসার সম্ভাবনা রয়েছে বলেও জানায় কোক স্টুডিও বাংলার এই কর্মকর্তা।

এর আগে গত ১৩ এপ্রিল প্রকাশ পায় তৃতীয় সিজনের প্রথম গান ‘তাঁতি’। এরপর ৩ মে আসে দ্বিতীয় গান ‘মা লো মা’। সর্বশেষ গানটি প্রকাশ পায় ২৫ মে, ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’। ৪০ বছরপূর্তি উপলক্ষে ব্যান্ডটি নতুন আঙ্গিকে নিয়ে আসে তাদের জনপ্রিয় গানটি। এরপর নতুন গান প্রকাশের জন্য প্রস্তুত থাকলেও তা আর আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১০

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১১

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১২

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৪

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৫

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৬

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৭

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৮

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৯

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

২০
X