তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

‘সুন মেরে দিল’-এর ৪০০ মিলিয়ন মাইলফলক অর্জন

‘সুন মেরে দিল’-এর ৪০০ মিলিয়ন মাইলফলক অর্জন

হলিউড-বলিউডের পাশাপাশি এখন ললিউড ইন্ডাস্ট্রিও এগিয়ে যাচ্ছে জনপ্রিয় ড্রামা সিরিজ নির্মাণ করে। একের পর এক নির্মিত ড্রামা সিরিজগুলো সাড়া ফেলছে পুরো বিশ্বের দর্শকদের মাঝে। তেমনই একটি ড্রামা সিরিজ ‘সুন মেরে দিল’।

পাকিস্তানি ড্রামা সিরিজ ‘সুন মেরে দিল’ এরই মধ্যে ইউটিউবে ৪০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। মায়া আলি এবং ওয়াহাজ আলি এই ড্রামা সিরিজে সাদাফ এবং বিলাল আবদুল্লাহর চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন।

প্রথম থেকেই এই ড্রামাটি দর্শকদের হৃদয় জয় করে নেয় এবং ফ্যান ফেভারিট হয়ে ওঠে।

তবে সিরিজের পর্বগুলো যেমন এগিয়ে গিয়েছে, তেমনি এর পারফরম্যান্সেও কিছুটা ওঠানামা দেখা যায়। তার পরও এটি তার একটি নিবেদিত ফ্যান বেস ধরে রেখেছে। বিশেষ করে মায়া এবং ওয়াহাজ এর ভক্তরা যারা প্রতিটি পর্বে আশা নিয়ে বসে থাকেন যে স্টোরিলাইন আরও উন্নতি হবে। ‘সুন মেরে দিল’-এর টিজার এবং প্রোমো ইউটিউবে প্রায়ই ট্রেন্ডিং হয়। এখন পর্যন্ত ড্রামাটির ২৩টি পর্ব সম্প্রচারিত হয়েছে এবং ফ্যানরা ২৪ ও ২৫ নম্বর পর্বের জন্য উৎসুকভাবে অপেক্ষা করছেন, যা এই সপ্তাহে সম্প্রচারিত হবে।

হাসিব হাসান পরিচালিত ‘সুন মেরে দিল’ এর আবেগপূর্ণ গল্পের গভীরতা এবং শক্তিশালী অভিনয়ের মিশ্রণ ললিউড বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X