তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

মুক্তি পেতে যাচ্ছে বায়োপিক ‘ফুল’

মুক্তি পেতে যাচ্ছে বায়োপিক ‘ফুল’

ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের শিক্ষা ও সমতার বিপ্লব ঘটিয়েছিলেন জ্যোতিরাও এবং সাবিত্রী বাই ফুলে। তাদের অক্লান্ত প্রচেষ্টার কারণে উনিশ শতকের ভারতীয় সমাজে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রেও এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল। তাদের এই অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নির্মিত হয়েছে বায়োপিক ফুল, যা মুক্তি পেতে চলেছে মহাত্মা জ্যোতিরাও ফুলের ১৯৭তম জন্মবার্ষিকী ১১ এপ্রিল, ২০২৫ সালে। খবর: বলিউড হাঙ্গামা।

চলচ্চিত্র নির্মাতা অনন্ত মহাদেবন সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেছেন।

এদিকে, সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমাটি মুক্তির বিষয়ে লিখেছেন, অবশেষে প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত বায়োপিক ‘ফুল’ মুক্তির তারিখ নির্ধারণ হলো মহাত্মা সাবিত্রী বাইয়ের জন্মদিনে। ছবিটি থ্রিয়েট্রিক্যালি মুক্তি পেতে যাচ্ছে ১১ এপ্রিল। ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক বলেন, এই সিনেমাটি আমরা নিবেদন করছি ভারতের মহান পুত্র এবং কন্যার প্রতি, যারা অতীতে ভারতীয় সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

তিনি আরও বলেন, আমরা এই চলচ্চিত্রটি তৈরি করার সময় ঐতিহাসিক তথ্যগুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। তবে এই সিনেমাটি বর্তমান প্রজন্মের সবারই দেখা উচিত। এর গল্প পাঠ্যপুস্তকের বাইরেও তাদের সেই সময়ের এতটাই গভীরে নিয়ে যাবে, যেখানে দেখাবে জ্যোতিরাও ও সাবিত্রী বাই আমাদের দেশের ইতিহাস গঠনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘ফুল’ সিনেমায় জ্যোতিরাওয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী এবং সাবিত্রী বাইর চরিত্রে অভিনয় করেছেন পত্রলেখা পাল। এ ছাড়া ছবিতে সুশীল পান্ডে, বিশাল অর্জুন, উমেধ সিংসহ আরও অনেকে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১০

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১১

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১২

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৩

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৪

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৫

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৭

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৮

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

২০
X