তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

বাশার-তিশার ‘হোয়াট এ বৌ’

বাশার-তিশার ‘হোয়াট এ বৌ’

সময়ের ব্যস্ত অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েকটি নাটকে এরই মধ্যে একসঙ্গে জুটি হয়েছেন তারা। এবার আরও একবার ছোট পর্দায় দেখা যাবে তাদের। নাটকের নাম ‘হোয়াট এ বৌ’। আসছে ১৫ তারিখ নাটকটি সিনেমাওয়ালায় মুক্তি পাবে।

‘হোয়াট এ বৌ’ নির্মাণ করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। নাটকের গল্প স্বামী-স্ত্রীকে কেন্দ্র করে। স্বামীর চরিত্রে অভিনয় করা বাশার বলেন, ‘গল্পটি একজন বাউন্ডুলে যুবকের। যার কাছে জীবন মানে শুধুই আড্ডা ও সময় নষ্ট করা। কিন্তু হঠাৎ একটি পারিবারিক বিপর্যয়ের মাধ্যমে সে বুঝতে পারে এভাবে আর চলতে পারে না। তাকে দায়িত্বশীল হতে হবে। এমন একটি চরিত্রে অভিনয় করে আনন্দিত আমি। নির্মাতাও কাজটি যত্ন নিয়ে করেছেন। আর তিশা দুর্দান্ত একজন অভিনেত্রী, যা নতুন করে বলার কিছু নেই। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

নাটকটি নিয়ে নির্মাতা বাপ্পিও আশাবাদী। কালবেলাকে তিনি বলেন, ‘বাশার ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। শুটিং সেটে তিনি খুবই কো-অপারেটিভ। নিজের অভিনয় শতভাগ ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেন। তাই তার সঙ্গে কাজ করার আনন্দই অন্যরকম। এ ছাড়া আমার পরিচালনায় তিশা আপুর সঙ্গে এটাই প্রথম কাজ। তিনিও অসম্ভব সহযোগিতা করছেন। এরই মধ্যে নাটকের ট্রেলার প্রকাশ পেয়েছে। দর্শক ভালো রেসপন্স করছেন। আশা করছি নাটকটি প্রকাশের পরও দর্শকের এ ভালোবাসা অব্যাহত থাকবে।’

নাটকটিতে বাশার ও তিশা ছাড়া আরও অভিনয় করেছন সাবেরী জামান, আনওয়ার শাহী, এবি রোকনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X