তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে ‘অটম অ্যান্ড দ্য ব্ল্যাক জাগুয়ার’

আসছে ‘অটম অ্যান্ড দ্য ব্ল্যাক জাগুয়ার’। ছবি : সংগৃহীত
আসছে ‘অটম অ্যান্ড দ্য ব্ল্যাক জাগুয়ার’। ছবি : সংগৃহীত

হলিউড বরাবরই তার অ্যাডভেঞ্চার সিনেপ্রেমীদের কথা মনে রাখে। আর তাই প্রতি বছর দর্শকদের উপহার দেয় দারুণসব অ্যাডভেঞ্চার সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অটম অ্যান্ড দ্য ব্ল্যাক জাগুয়ার’।

গিলস ডি মাস্ত্রের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটি প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যজগতের রহস্যময়তা তুলে ধরতে চলেছে। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায়, অটম নামের এক স্কুলপড়ুয়া বালিকা তার বাবার সঙ্গে ছোটবেলায় বনে ঘুরতে যায়। সেখানে গিয়ে সে একটি ছোট্ট ব্ল্যাক জাগুয়ার ছানার সঙ্গে পরিচয় হয় এবং তার মায়ায় পড়ে যায়। স্কুলের ছুটি শেষ হয়ে আসায় একপর্যায়ে সে তার বাবার সঙ্গে আবার শহরে ফিরে আসে। এরপর আট বছর পর অটমের সেই জাগুয়ার ছানার কথা মনে পড়ে। এর মধ্যে সে জানতে পারে ওই বনে আর মাত্র একটি ব্ল্যাক জাগুয়ার বেঁচে আছে। তাকে রক্ষা করার জন্য মেয়েটি বনে যেতে চায় কিন্তু তার বাসা থেকে তাকে অনুমতি দিতে চায় না তার বাবা। পরে সে বাসা থেকে পালিয়ে বনে চলে যায়। এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন লুমি পোলাক, এমিলি বেট রিকার্ডস, ওয়েন চার্লস বেকারসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রকৃতি, পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে শক্তিশালী বার্তা প্রদান করতে চলেছে, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন সিনে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X