তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

জয়ার মুগ্ধতার ‘বাগান বিলাস’

জয়ার মুগ্ধতার ‘বাগান বিলাস’

অভিনেত্রী জয়া আহসান। হৃদয় দিয়ে অভিনয়কে ভালোবাসেন তিনি। যার প্রমাণ দর্শক খুঁজে পায় তার প্রতিটি কাজে। অভিনয়ের বাইরেও জয়ার ভালো লাগা রয়েছে। যার মধ্যে একটি—বাগান করতে পছন্দ করেন। এবার ‘বাগান বিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মেই অভিনয় করলেন তিনি। যেটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে ২৭ জানুয়ারি রাত ৯টায়।

কাজটি করে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তার মতে এটি একটি ছোট প্রজেক্ট; কিন্তু কাজের মাঝে ভালো লাগার কোনো কমতি ছিল না, যা নিয়ে তিনি কালবেলাকে বলেন, ‘বাগান বিলাস’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে কাজ করার দারুণ এক অভিজ্ঞতা নিজের জন্য অর্জন করলাম। কাজটি ছোট; কিন্তু এর গান, গল্প আমাকে মুগ্ধ করেছে। যেই মুগ্ধতা দর্শকের হবে বলেও আমি আশাবাদী।

এ কাজটির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন জয়া, এলিটা করিম ও প্রীতম হাসান। তাদের দুজনের সঙ্গে কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, আমি এলিটার গানের ভক্ত। এরপর একটা সময় ওর সঙ্গে আমার কাজের ইচ্ছা জাগে। এবার করে ফেললাম। এলিটা কমপ্লিট একজন শিল্পী। কারণ কাজের প্রয়োজনে গানের বাইরেও নিজেকে মেলে ধরতে কঠোর পরিশ্রম করে। এক কথায় দারুণ একজন সহকর্মী। আর প্রীতম! ও যে এত ভালো অভিনয় করে আমি জানতাম না। ওর অভিনয় দেখে আমি অবাক হয়েছি। এই ফিল্মে প্রীতম অসাধারণ অভিনয় করেছে, যা দেখে ওর সঙ্গে আরও কাজ করার ইচ্ছা জেগেছে। আর নির্মাতা রোজার কথা না বললেই নয়। ইন্ডাস্ট্রি অসাধারণ একজন নির্মাতা পাচ্ছে ভবিষ্যতে। সবাইকে আমাদের এই কাজটি দেখার অনুরোধ রইল।

জয়া আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’-তে। অন্যদিকে প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত। এলিটা করিমেরও রয়েছে কাজের ব্যস্ততা। ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১০

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১১

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১২

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৩

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৪

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৫

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৭

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৮

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৯

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

২০
X