তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ভরা পূর্ণিমায় হাবিবের গান

ভরা পূর্ণিমায় হাবিবের গান

তরুণ শ্রোতাদের কাছে সংগীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। বছরজুড়েই সংগীত নিয়ে ব্যস্ততা থাকে তার। নতুন গানের পাশাপাশি স্টেজ শো দিয়ে মাতিয়ে রাখেন শ্রোতাদের। যার মধ্যে করপোরেট শো বেশি থাকে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে তার বেশকিছু কনসার্ট রয়েছে। যে ব্যস্ততা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। এই কনসার্টটি অনুষ্ঠিত হবে একটি প্রমোদতরীতে। সাগরের মাঝে। যেখানে হাবিবের সংগীত সন্ধ্যা উপভোগ করতে চাড়া মূল্যে টিকিট কাটতে হবে আগতো শ্রোতাদের। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই টাকা। এই কনসার্ট নিয়ে হাবিব বলেন, ‘ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে আমার প্রতি বছরই ব্যস্ততা থাকে। এ সময় দেশের বাইরেও শো করেছি এর আগে। তবে এবার একটা ভিন্নরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে। গভীর সাগরে ভরা পূর্ণিমায় গানে ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুনকে বরণ করা হবে, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এদিন আমি ছাড়া আরও কিছু শিল্পী থাকবেন।’ এদিকে হাবিব এখন প্লেব্যাক, দ্বৈত ও জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এরই মধ্যে হাবিব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো’। এই গানটিও বেশ সাড়া ফেলেছে। প্রকাশের অপেক্ষায় তার আরও একটি গান রয়েছে। যার শিরোনাম এখনো ঠিক হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X