তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

পূজার ‘এক জনমে হাজার মরণ’

পূজার ‘এক জনমে হাজার মরণ’

এক যুগেরও বেশি আগে ‘দূরে দূরে’ দ্বৈত গানটি করে ইমরান-পূজা দুজনই তুমুল আলোচনায় আসেন। এ গানই মূলত দুজনেরই টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। অনুরূপ আইচের লেখা ও ইমরানের সুর-সংগীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন শিমুল হাওলাদার। এ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর। এখন পর্যন্ত গানটি ৯ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এরপরও পূজা-ইমরান ‘কেন বারে বারে’, ‘মানে না মন’, ‘তুমি শুধু আমার’, ‘চোখে চোখে’, ‘বলবো তোকে আজ’, ‘বোঝে না হিয়া’সহ আরও কয়েকটি দ্বৈত গান করেন। পূজার একক গানের মধ্যে আলোচিত হচ্ছে ‘মনের ভুলে’, ‘তোমার দেখা যদি পাই’ ইত্যাদি।

তাহসানের সঙ্গে পূজার আলোচিত দ্বৈত গান হচ্ছে ‘একটাই তুমি’। তিন কোটিরও বেশি ভিউ হওয়া এ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। এরই মধ্যে গতকাল বিকেলে ‘পূজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে পূজার কণ্ঠে নতুন গান ‘এক জনমে হাজার মরণ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর-সংগীত করেছেন অদিত রহমান।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘সাধারণত আমি যে ধরনের গান গাই কিংবা যে ধরনের গান করার জন্য শ্রোতাদের বিশেষ অনুরোধ থাকে, এক জনমে হাজার মরণ ঠিক তেমনি একটি গান। এটা ভীষণ সত্যি যে, আমি অদিত দাদার সুর-সংগীতের ভীষণ ফ্যান। এটা দাদা নিজেও জানেন। তার সুর-সংগীতে এ গানটি গাইতে পেরে ভীষণ ভালো লাগল। আশা করছি শ্রোতাদর্শকের ভীষণ ভালো লাগবে। আর মিউজিক ভিডিওটিও আশা করছি ভালো লাগবে। মূল কথা গানের কথা, গানের সুর-সংগীত, আমার কণ্ঠ এবং মিউজিক ভিডিও সব মিলিয়ে এ সময়ের উপযোগী পরিপূর্ণ একটি গান। তাই গানটি ঘিরে প্রত্যাশাও অনেক বেশি।’

সংগীতার ইউটিউব চ্যানেলে পূজার ‘পূজা রিটার্নস’ নামে একটি অডিও অ্যালবাম রয়েছে। এ অ্যালবামে পূজার বিভিন্ন গানের সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার, ফোয়াদ আল মুক্তাদির, আরিফিন রুমি, ইমরানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X