তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

কমেডি চরিত্রে রাকুল

কমেডি চরিত্রে রাকুল

মুদাসসার আজিজের পরিচালনায় আসন্ন কমেডি সিনেমা ‘মেরে হাজবেন্ড কি বিবি’তে নতুন রূপে পর্দায় ফিরছেন রাকুল প্রীত সিং।

কমেডি ঘরানার এই সিনেমায় অর্জুন কাপুরের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন বলিউডের এই সুন্দরী, যা সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ট্রেলারে দেখা যায়। খবর: পিঙ্কভিলা

৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটি দিল্লির প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি হাস্যকর এবং হৃদয়স্পর্শী আধুনিক প্রেমের গল্প বলার চেষ্টা করে।

ট্রেলারে ৩টি চরিত্রের একটি হাস্যকর পরিচয় দিয়ে শুরু হয়, যেখানে ভূমিকে প্রাক্তনপত্নী, রাকুলকে হবু-পত্নী এবং অর্জুন কাপুরকে বরের চরিত্রে দেখা যায়। এর মধ্যে ডিভোর্স হয়ে যায় অর্জুন আর ভূমির। কিন্তু এদিকে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া রোগে পাঁচ বছরের স্মৃতি ভুলে যান ভূমি। শুধু মনে আছে, অর্জুনের প্রপোজ করার কথা। আর তখন একটি সমস্যা হয়ে দাঁড়ায়, যখন অর্জুন আবার রাকুলকে বিয়ে করতে যান। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।

এই ছবিতে রাকুলের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন কাপুর, ভূমি পেড়নেকর, শক্তি কাপুরসহ আরও অনেকে। চলচ্চিত্রটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবং পরবর্তী সময়ে এটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে।

রাকুলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান ২’ দক্ষিণী সিনেমায়। এস শঙ্করের পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ এবং কামাল হাসানসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১০

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১১

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১২

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৩

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৪

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৫

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৬

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৮

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৯

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

২০
X