তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দুই সিনেমা

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দুই সিনেমা

ভালোবাসা দিবস উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। অন্যটি রোমান্টিক গল্পে নির্মিত সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরীর পরিচালনায় নাঈম অভিনয় করেছেন ‘হোসেন মাঝি’ চরিত্রে। তার বিপরীতে সার্কাসকন্যার চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা।

ময়না

‘ময়না’ সিনেমাটি দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছেন চারজন নায়ক। তারা হলেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।

অভিষেক সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। এই দিনটি একটি স্পেশাল দিন আমার জন্য। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।’

জলে জ্বলে তারা

চার বছর অপেক্ষার পর এফ এস নাঈম ফিরছেন বড় পর্দায়, সঙ্গে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে আজ মুক্তি পেয়েছে তাদের রোমান্টিক সিনেমা ‘জলে জ্বলে তারা’। এই সিনেমাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন নাঈম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় প্রধান চরিত্রে আসছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী, যেখানে নাঈম অভিনয় করেছেন হোসেন মাঝি চরিত্রে। তার বিপরীতে সার্কাসকন্যার চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

সিনেমাটি নিয়ে নাঈম বলেন, ‘প্রথমবার আমাকে বড় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে, তাই দর্শকদের জন্য এটি বিশেষ কিছু হবে। সিনেমার গল্প, গান, আবেগ—সবকিছুই দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’

এর আর আগে ‘জলে জ্বলে তারা’-এর একাধিকবার মুক্তির ঘোষণা করা হয়।

সিনেমায় মিথিলা ও নাঈম ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X