তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ধর্মঘটকারীদের পাশে দাঁড়ালেন জুলিয়া রবার্টস

ধর্মঘটকারীদের পাশে দাঁড়ালেন জুলিয়া রবার্টস

দ্য স্ক্রিন অ্যাকটরস গিল্ড আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (এসএজি-এএফটিআরএ) ও রাইটার গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) সদস্যদের সঙ্গে ধর্মঘটে যোগ দিলেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। চলমান আন্দোলনে ধর্মঘটকারীদের জন্য অর্থ সংগ্রহ করছেন তিনি। ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এক নিলামের মাধ্যমে অতিথি ছাড়াও জুলিয়ার সঙ্গে মধ্যাহ্নভোজ ও সাক্ষাতের সুযোগ পাবেন ভক্তরা।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমের বরাতে জানা গেছে, এসএজি-এএফটিআরএর চলমান লেখক ও অভিনেতাদের ধর্মঘটের কারণে যারা কাজ করতে পারছেন না, তাদের জন্য অর্থ সংগ্রহের জন্য জুলিয়া রবার্টস এই অভিনব পরিকল্পনা করেছেন। নিলামে বিজয়ীদের জন্য মধ্যাহ্নভোজ এবং এই হলিউড তারকার সঙ্গে ৯০ মিনিট সাক্ষাতের পাশাপাশি থাকছে একটি ফটোসেশন। নিলাম থেকে পাওয়া অর্থ জমা হবে এমপিটিএফ (মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড) ও বিনোদন কমিউনিটি ফান্ডে। যারা হলিউড পিকেট লাইনে লেখক-অভিনেতাদের সমর্থন করছে। রবার্টসের সঙ্গে মধ্যাহ্নভোজ ও সাক্ষাতের এই নিলামের বিডিং এরই মধ্যে ৩১ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বিডিং শেষ হবে ২২ আগস্ট। ততদিনে এটি ৪০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলেও অনেকের ধারণা। আন্দোলনকারীদের জন্য জুলিয়া রবার্টসের এমন ভাবনা ও পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

প্রসঙ্গত, অভিনেতাদের ইউনিয়ন এসএজি-এএফটিআরএর সদস্য ১ লাখ ৬০ হাজারের বেশি। কাজের পরিবেশ নিয়ন্ত্রণ, বেতন বৈষম্য ও এআই প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা এবং বেশ কিছু বিষয়ের উদ্বেগের জন্য মে থেকে এই ধর্মঘট শুরু হয়। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পে প্রযুক্তির ব্যবহারের শঙ্কা নিয়ে ধর্মঘটে যোগ দেয় ডব্লিউজিএ, যেটি কয়েক হাজার লেখকের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X