তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আরশ-প্রিয়ন্তীর ‘হাসি শেষে নীরবতা’

আরশ-প্রিয়ন্তীর ‘হাসি শেষে নীরবতা’। ছবি: কালবেলা
আরশ-প্রিয়ন্তীর ‘হাসি শেষে নীরবতা’। ছবি: কালবেলা

সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশ খান। একের পর এক নাটকে অভিনয় করে অনেককে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। আরেক অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর সঙ্গেও জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন হালের ক্রেজ আরশ। এবার ভিন্নধর্মী এক প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে ‘হাসি শেষে নীরবতা’ নামে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগির কালবেলা ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

নাটকের গল্পে দেখা যাবে, এখন প্রায় প্রত্যেক মানুষ অভিনয় করে যাচ্ছে। কখনো নিজের সঙ্গে, কখনো অন্যের সঙ্গে। এই গল্পের রিওন ঠিক তেমনই একটি ছেলে। ব্রোকেন ফ্যামিলির সন্তান সে। সবকিছু থেকেই যেন বঞ্চিত। এর মাঝে পরিচয় ইরা নামে একটি মেয়ের সঙ্গে। ইরার চোখে রিওন একজন রিচ কিড। কিন্তু রিওনের হাসির পেছনে এক নিস্তব্ধতা আছে ততদিন সে বুঝতে পারেনি যতদিন রিওন তার মনের কথা ইরাকে বলেছে। অবশেষে রিওন জানতে পারে এক কষ্টকর অতীত নিয়ে হাসিমুখে সবার সামনে যেন অভিনয় করে যাচ্ছে সে। এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক মাকসুদুর

রহমান বিশাল। নাটকটি রচনা করেছেন তানিন রহমান। নাটকটি নিয়ে আরশ খান বলেন, আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার।

এই নাটকের পরিচালক বিশাল ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। তার সঙ্গে আগেও ভালো কাজ হয়েছে। আমার সহশিল্পী হিসেবে ছিলেন প্রিয়ন্তী। সবাই মিলে চেষ্টা করেছি ভালো কাজ করার। গল্পটি সবার ভালো লাগবে আশা করি।

প্রিয়ন্তী উর্বী বলেন, ‘হাসি শেষে নীরবতা’ নাটকের গল্পটি শুনেই আমার ভীষণ ভালো লাগে। একবাক্যে কাজটি করতে রাজি হয়ে যাই। আরশের সঙ্গেও দর্শকরা আমার কাজ পছন্দ করেন। এই কাজটিও পছন্দ করবেন আশা করি। দারুণ একটি রোমান্টিক নাটক দেখতে পাবেন দর্শক।

পরিচালক মাকসুদুর রহমান বিশাল বলেন, কালবেলা ড্রামার সঙ্গে এটি আমার প্রথম কাজ। প্রথম দুটি নাটকের মাধ্যমেই তারা যে সাড়া ফেলেছে বা দর্শকের ভালোবাসা পেয়েছে, তা বলার মতো নয়। অনেক অনেক ভালো রেসপন্স। দর্শকরা আমার অনেক নাটক পছন্দ করেছেন। এটিও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আরশ আর উর্বী জুটির এই রোমান্টিক নাটক দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X