তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ফের মুক্তি সালমান শাহর জীবন সংসার

জীবন সংসার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
জীবন সংসার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের ক্ষণজন্মা এক নক্ষত্রের নাম সালমান শাহ। নব্বই দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। হাতে গোনা কয়েকটি সিনেমা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন জনপ্রিয়তা কাকে বলে। খুবই অল্পসময়ে দর্শকের হৃদয় জয় করা স্বপ্নের এই নায়ক সে সময়ে তার অভিনয়, স্টাইল আর ফ্যাশন সেন্স দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে। তাইতো তার চলে যাওয়ার ত্রিশ বছরের কাছাকাছি হলেও এখনো একটুও কমেনি তার রেখে যাওয়া জনপ্রিয়তা। যার কারণে দেশের প্রেক্ষাগৃহে এই নায়কের কালজয়ী সিনেমাগুলো এখনো দর্শকের জন্য ফের মুক্তি দিচ্ছেন হল মালিকরা।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি ফের মুক্তি দেওয়া হয়েছে। তবে আগের মতো দর্শক আসছে না সিনেমা হলে। এ নিয়ে সিনেমা হলটির দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে। দর্শক নেই। মাঝেমধ্যে দু-একজন আসেন।’ ‘জীবন সংসার’ সিনেমাটি নির্মাতা জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় এবং সে সময় ব্যবসা সফল হয়। এতদিন পর সিনেমাটির এবং ফের মুক্তির কথা শুনে নির্মাতাও আনন্দিত। তিনি মনে করেন, এমন সব সিনেমার জন্যই দেশের ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে। ভালো সিনেমা হলে দর্শক এখনো হলে যাবেন বলেও মনে করেন এই নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১০

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১১

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১২

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৩

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৪

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৫

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৬

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৭

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৮

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৯

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

২০
X