তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

কবিতার গল্পে ‘কাঠগোলাপের বিয়ে’

কবিতার গল্পে ‘কাঠগোলাপের বিয়ে’

ভালোবাসা দিবসে প্রকাশ পাওয়ার কথা ছিল ‘কাঠগোলাপের বিয়ে’ শিরোনামে একটি বিশেষ নাটকের। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কবিতানির্ভর এ গল্পটির দৃশ্য ধারণ হয় চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙামাটির বিভিন্ন মনোরম স্থানে। মো. কামরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এ নাটকটি এবার ২৬ ফেব্রুয়ারি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

নাটকটি সম্পর্কে প্রযোজক বলেন, ‘আমি সবসময়ই চাই সাহিত্যনির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে এলে হাতছাড়া করতে চাই না। নির্মাতা, কলাকুশলী আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এ বসন্ত ও ভালোবাসার মাসে সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে।’

নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, “আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলতে পারেন। প্রতিটি সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝেমধ্যে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম-পাওয়া আর না-পাওয়ার টানাপোড়েন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা। আশা করছি এ নাটকে একেবারে অন্যরকম একটা গল্প দেখতে পাবেন সবাই।” নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা মীর রাব্বি বললেন, “এরকম চমৎকার স্ক্রিপ্ট বহুদিন পর হাতে পেয়েছি। প্রত্যেকটা দৃশ্যই একেকটা ‘ভিজুয়াল পোয়েট্রিক জার্নি’ বলে মনে হয়েছে আমার কাছে। অসাধারণ এ কাজটার সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেরই ভালো লাগছে।” মীর রাব্বির সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন আনিকা আইরা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান আরাফাত ও সাইদা ইসলামসহ আরও

অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X