তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৩:২৩ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বীকৃতি শিল্পীর জন্য অনুপ্রেরণার: সাবিলা নূর

স্বীকৃতি শিল্পীর জন্য অনুপ্রেরণার: সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। তার সাবলীল অভিনয় নির্মাতাদেরও নজর কেড়েছে অনেক আগেই। তাইতো ঈদসহ বিশেষ দিনগুলোয় তার কাজের ব্যস্ততা বেড়ে যায় অনেক বেশি। যার ব্যতিক্রম হচ্ছে না এবারও।

এদিকে কিছুদিন আগে ছুটি কাটিয়ে দেশের বাইরে থেকে এসেছেন সাবিলা নূর। এসেই পেয়েছেন সুখবর। ২০২৪ সালে প্রকাশিত শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য একটি স্বীকৃতি পেয়েছেন তিনি, যা তাকে আনন্দিত করেছে।

এ নিয়ে সাবিলা বলেন, “ভালো কাজের জন্য পুরস্কার পেলে সবার মতো আমারও ভালো লাগে। কারণ যে কোনো স্বীকৃতি একজন শিল্পীর জন্য অনুপ্রেরণার। আন্তরিক কৃতজ্ঞতা জানাই ‘গোলাম মামুনের’ পরিচালক শ্রদ্ধেয় শিহাব শাহীন ভাইকে, আমার সহশিল্পী অপূর্ব ভাইয়াসহ পুরো টিমকে। এটা সত্যি যে, ‘গোলাম মামুনে’ কাজ করার জন্য আমি শুরু থেকে এখন পর্যন্ত অনেক সাড়া পাচ্ছি। ভালো কাজের মাধ্যমে এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

এ সময় সামনে ঈদের ব্যস্ততা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। সাবিলা বলেন, ‘উৎসবকেন্দ্রিক অনেক ধরনের কাজের অফার আসে। তবে আমি সবসময় বেছে কাজ করার চেষ্টা করি। এবারও তাই করব। এর মধ্যে কয়েকটি গল্প আমার ভালো লেগেছে। আশা করছি এবারও আমার দর্শকদের ভালো কিছু নাটক উপহার দিতে পারব।’

সাবিলা জানান, ঈদ সামনে রেখে এবারও তার বেশ কয়েকটি নাটক উপহার পাবে দর্শক। যার মধ্যে প্রেমের গল্পসহ নানা ধরনের গল্প থাকবে। এর মধ্যে দুটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। কাজের ব্যস্ততা ঈদের আগেই শেষ করার ইচ্ছা আছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১১

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৩

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৪

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৫

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৬

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৭

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৮

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৯

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

২০
X