তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

সেঞ্চুরির পথে মুকিত জাকারিয়া

সেঞ্চুরির পথে মুকিত জাকারিয়া

মুকিত জাকারিয়া। একাধারে একজন অভিনেতা ও মডেল। একটা সময় একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করলেও পরবর্তী সময়ে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। করেন নাটকেও অভিনয়। যে কারণে পরে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা এবং অভিনয়ই তার পেশা হয়ে দাঁড়ায়। নোয়াখালীর সন্তান মুকিত জাকারিয়ার বাবার চাকরিসূত্রে জন্ম চট্টগ্রামে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথম মুকিত জাকারিয়াকে বাংলালিংকের মিসকল মফিজ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর থেকে আজ অবধি তাকে ৯৬টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। তার ভাষ্যমতে, প্রায় প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। সর্বশেষ মুকিত জাকারিয়া চিত্রনায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে একটি চালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আর চারটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেই ১০০টি বিজ্ঞাপনের মডেল হিসেবে খ্যাতি অর্জন করবেন তিনি।

এ নিয়ে মুকিত জাকারিয়া বলেন, ‘এটা সত্যি যে, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে করতে কখন যে প্রায় একশটি বিজ্ঞাপনে কাজ করা হয়ে উঠবে এটা ভাবিনি। তবে আমি সবসময়ই চেষ্টা করেছি পণ্যের প্রচারণায় নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে। কারণ সিনেমায় একটি স্টোরি দর্শকের সামনে পারফেক্টলি উপস্থাপন করা হয় দেড়-দুই ঘণ্টায়। আবার নাটকে ৪০-৫০ মিনিটে। কিন্তু বিজ্ঞাপনে তা উপস্থাপন করতে হয় ৩০-৪০ সেকেন্ডে। যে কারণে পরিচালককে অনেক শ্রম দিয়ে, কষ্ট করে, বুদ্ধিমত্তা দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করতে হয়। ধন্যবাদ জানাই আমার সব বিজ্ঞাপন ও নাটকের নির্মাতাদের।’

এদিকে কায়সার আহমেদের ‘গোলমাল’, শাহরিয়ার তাসদিকের ‘সিটি লাইফ’সহ তপু খান, ইমরান হাওলাদারের ধারাবাহিকে অভিনয় করছেন মুকিত। এরই মধ্যে হারুন রুশোর তিনটি খণ্ড নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। করেছেন সিনেমাতেও অভিনয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১১

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১২

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৪

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৫

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৬

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৭

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

২০
X