তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

মোশাররফ-বৃষ্টির টোনাটুনির সংসার

মোশাররফ-বৃষ্টির টোনাটুনির সংসার

আসন্ন ঈদুল ফিতরে ‘টোনাটুনির সংসার’ শিরোনামে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন শাকিল। এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলের চটের আঁগা শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে, তার কোনো কিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড়-খাবার-চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। যথারীতি শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। শুরু থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে, কারণ তার এক্সপ্রেশন, কথা বলার যে স্বতঃস্ফূর্ততা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিল যে, সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝেই সে অভিনয়টা বেশ ভালোভাবে করতে পারে।’

এদিকে নাটকটিতে অভিনয় নিয়ে বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা ও সহশিল্পী। তিনি এত এত বিষয়ে জ্ঞান রাখেন যে, শুটিং ছাড়া তার সঙ্গে আড্ডা দিতে পারলে আরও অনেক কিছু শেখা যেত। টোনাটুনির সংসারের গল্পটাই চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আশাবাদীও ভীষণ।’ এ দুই তারকা এর আগেও জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X