তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

শ্রীলীলার নতুন লক্ষ্য

শ্রীলীলার নতুন লক্ষ্য

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে খুব অল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী শ্রীলীলা। অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসা তাকে তেলেগু ও কন্নড় সিনেমায় জনপ্রিয় করে তুলেছে।

২০১৯ সালে কন্নড় সিনেমা ‘কিস’ দিয়ে অভিনয়ে অভিষেক করা শ্রীলীলা ২০২১ সালের ‘পেলি স্যান্ডাড’ ও ২০২২ সালের ‘ধামাকা’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

তবে শ্রীলীলার উদ্দীপ্ত নাচের পরিবেশনাই তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে। বিশেষ করে ‘গুন্টুর করম’ সিনেমার কুরচি মাদাথাপেত্তি গানে এবং ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার কিসিক গানে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে অসাধারণ নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি এনে দেয়।

তবে এবার শ্রীলীলা শুধু নৃত্যশিল্পীর পরিচিতি থেকে বেরিয়ে এসে অভিনয় দক্ষতার জন্য স্বীকৃতি পেতে চান। চান দর্শকরা তাকে শুধু নাচ-গানের জন্য নয়, অভিনয়ের জন্যও মনে রাখুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক উপস্থাপক তাকে পরিচয় করিয়ে বলেন, ‘লীলা মানেই গান, গান মানেই নাচ, আর নাচ মানেই লীলা।’ যদিও অনেকে এটিকে প্রশংসা হিসেবে দেখেছেন, শ্রীলীলা এই মুহূর্তটি নিজের পরিচয় পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজে লাগান। তিনি সঙ্গে সঙ্গেই বলেন, “ঠিক সেই কারণেই, রবিনহুড সিনেমায় আমি চেষ্টা করেছি এটা প্রমাণ করতে যে, ‘লীলা মানেই সংলাপ, সংলাপ মানেই অভিনয় আর অভিনয় মানেই লীলা’।”

এ বক্তব্যের মাধ্যমে শ্রীলীলা স্পষ্ট করে দেন যে, তিনি চান দর্শকরা তার অভিনয় দক্ষতাকেও সমানভাবে মূল্যায়ন করুক।

আগামী বছর শ্রীলীলা তিনটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে চলেছেন। তেলেগু সিনেমায় তিনি ‘রবিনহুড’, ‘ম্যাস জাঠারা’ ও ‘ওস্তাদ ভগত সিং’-এ

অভিনয় করবেন।

পাশাপাশি তামিল সিনেমায় তিনি ‘পরাশক্তি’তে অভিনয় করবেন। এ ছাড়া বলিউডে অভিষেকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন শ্রীলীলা। তিনি ‘আশিকী ৩’ সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করতে চলেছেন। এই মিউজিক্যাল রোমান্স সিনেমাটি শ্রীলীলার জন্য নাচের বাইরেও অভিনয় দক্ষতা প্রদর্শনের একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X