তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৫০ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

‘রাতেন’ নিয়ে যোজনের অভিজ্ঞতা

‘রাতেন’ নিয়ে যোজনের অভিজ্ঞতা

বাংলাদেশি চলচ্চিত্রে নতুন আঙ্গিক নিয়ে আসছে ‘আমাকে বিশ্বাস করেন ভাই’ শিরোনামে নতুন একটি সিনেমা। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এ সিনেমার মূল উপজীব্য টাকার মোহ, সম্পর্কের টানাপোড়েন এবং বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব। তবে শুধু গল্পই নয়, সিনেমাটি নির্মাণশৈলীতেও ব্যতিক্রমী। এই সিনেমার শুটিং করা হয়েছে ওয়ান টেক শুট পদ্ধতিতে, যেখানে ১০০টি দৃশ্য একবারেই ধারণ করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু, সায়রা আক্তার, রফিকুল কাদের রুবেলসহ আরও অনেকে। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্র ‘রাতেন’-এ অভিনয় করেছেন যোজন মাহমুদ।

সিনেমাটির অন্যতম আকর্ষণ এর নির্মাণপদ্ধতি। ওয়ান টেক শুট হওয়ায় প্রতিটি দৃশ্য একবারেই ধারণ করতে হয়েছে, কোনো কাট ছাড়া। ফলে শিল্পীদের জন্য অভিনয় আরও কঠিন হয়ে ওঠে, কারণ একবার ক্যামেরা চালু হলে ভুল সংশোধনের সুযোগ থাকত না। এমন শুটিং দেশের সিনেমায় খুব কমই দেখা যায়।

এই অভিজ্ঞতা সম্পর্কে যোজন মাহমুদ বলেন, ‘এই সিনেমার শুটিং আমার জন্য একেবারেই ব্যতিক্রমী ছিল। প্রতিটি দৃশ্যের জন্য প্রচুর প্রস্তুতি নিতে হয়েছে, কারণ ওয়ান টেক শুট হওয়ায় একবার শুরু হলে থামার সুযোগ ছিল না। তাই সবাইকে সচেতনতার সঙ্গে কাজে মনোযোগী থাকতে হয়। কাজটি করতে একটু কষ্ট হলেও, অভিজ্ঞতা দারুণ।’

সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘রাতেন’, যা যোজন মাহমুদ রূপায়ণ করেছেন। অর্থ, সম্পর্ক ও বাস্তবতার সংঘাতের মধ্যে রাতেন কীভাবে নিজের পথ খুঁজে নেয়, তা সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিনেমায় নিজের চরিত্র নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘এই গল্পটা শুধু টাকার নয়, বিশ্বাসেরও। ক্যারিয়ারে প্রথমবার ‘রাতেন’-এর মতো ভিন্ন রকম একটি চরিত্রে অভিনয় করছি, যা আমাকে অভিনয়ে অন্যরকম একটি প্রাপ্তি অনুভব করাচ্ছে। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১২

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৪

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৬

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৭

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৮

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৯

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২০
X