তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে ডিজনির নতুন চমক কোকো ২

আসছে ডিজনির নতুন চমক কোকো ২

জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কোকো’র সাফল্যের পর এবার নির্মিত হতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘কোকো ২’। ডিজনি সিইও বব আইগার গত বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন। খবর: উইকলি এন্টারটেইনমেন্ট।

তিনি বলেন, ছবিটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এতে থাকবে হাসি, আবেগ ও অ্যাডভেঞ্চারে ভরপুর এক অসাধারণ গল্প। আমরা শিগগিরই সিনেমাটির আরও বিস্তারিত আপনাদের জানাব। ২০১৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘কোকো’র নির্মাতা লি আনক্রিচ ও এড্রিয়ান মোলিনা আবারও নতুন এ সিক্যুয়েল পরিচালনার দায়িত্বে থাকবেন। ছবিটি ২০২৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়া ‘টয় স্টোরি ৪’ ও ‘ইনসাইড আউট ২’-এর অস্কারজয়ী প্রযোজক মার্ক নিলসেন এ ছবিটির প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন। মুক্তি পাওয়া ‘কোকো’তে ১২ বছর বয়সী মিগুয়েলের গল্প বলা হয়, যে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। যদিও তার পরিবারের ঐতিহ্যগতভাবে সংগীত নিষিদ্ধ। তবে এক দুষ্টু আত্মার সহায়তায় মিগুয়েল জমকালো ‘ল্যান্ড অব দ্য ডেড’-এ পাড়ি জমায়, যেখানে সে তার পারিবারিক ইতিহাসের রহস্য উন্মোচন করে। এ চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন গেইল গার্সিয়া বার্নাল, বেনজামিন ব্র্যাট, আলানা উবাচ ও গ্যাব্রিয়েল ইগলেসিয়াসসহ আরও অনেকে। বিশ্বব্যাপী প্রায় ৮১৫ মিলিয়ন ডলার আয়ের পাশাপাশি এ ছবি দুটি অস্কার জয় করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১২

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৩

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৪

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৫

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৬

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৭

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৮

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৯

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

২০
X