তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

জনপ্রিয়তার শীর্ষে মাইলির নতুন গান

জনপ্রিয়তার শীর্ষে মাইলির নতুন গান

মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে মাইলি সাইরাসের নতুন গান ‘ইন্ড অব দ্য ওয়ার্ল্ড’। অ্যাপোক্যালিপটিক পপ ধাঁচের এই গানটি এরই মধ্যে আইটিউনস সেরা গানের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। বহুদিন পর মাইলির কণ্ঠে এমন শক্তিশালী গান শুনতে পেরে বেশ উচ্ছ্বসিত পপপ্রেমীরা। খবর: পিঙ্কভিলা

‘ইন্ড অব দ্য ওয়ার্ল্ড’ হলো মাইলির বহু প্রতীক্ষিত অ্যালবাম সামিথিং বিউটিফুল থেকে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ গান। বিশ্লেষকদের ধারণা, এই গানের জনপ্রিয়তা দেখে অনুমান করা যাচ্ছে, এটি শিগগিরই বিলবোর্ড হট ১০০ চার্টেও জায়গা করে নেবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গানটি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসার ঝড়। একজন ভক্ত লিখেছেন, ‘এই গান যদি হিট না হয়, আমি জানি না তোমাদের সমস্যা কী! হে ঈশ্বর!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর মাইলির সেরা গান এটি।’

তবে, মাইলির আগের হিট গান ‘ফ্লাওয়ার্স’-এর প্রসঙ্গে এখনো আলোচনা থেমে নেই। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এ গানটি প্রকাশের পরই বিলবোর্ড হট ১০০ চার্টে প্রথম স্থানে উঠে আসে। তবে গানটি নিয়ে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ব্রুনো মার্সের ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানটির কপিরাইট ভাঙার অভিযোগে মাইলির বিরুদ্ধে মামলা করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্টস নামের একটি আর্থিক প্রতিষ্ঠান। যদিও এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন মাইলির আইনজীবীরা। তাদের দাবি, প্রতিষ্ঠানটির আর কোনো বৈধ অস্তিত্ব নেই এবং তাই তাদের আইনি অভিযোগের ভিত্তিও নেই। তবে বিচারক এখনই মামলা খারিজে অনিচ্ছুক এবং লিখিত রায় আগামী কয়েক মাসের মধ্যে দেবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১০

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১১

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১২

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৩

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৪

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৫

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৬

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১৭

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৮

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৯

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

২০
X