তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ছুটি শেষ হিমির

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

ঈদের সপ্তম দিন আজ। এরই মধ্যে ছুটির আমেজ শেষ হয়েছে। কর্মব্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শহরে বেড়েছে যানবাহনের চাপ। তেমনি ব্যস্ততার ছোঁয়া লাগতে শুরু করেছে দেশের নাটক ইন্ডাস্ট্রিতেও। যেই ধারাবাহিকতায় ঈদের ছুটি শেষ করে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও ফিরেছেন কাজে।

ঈদের নাটক একান্নবর্তীতে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

এবারের ঈদে প্রতিদিনই টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে হিমির নাটক, যা দর্শক মহলে ফেলেছে ব্যাপক সাড়া।

এদিকে ঈদের ছুটি কাটিয়ে ৫ এপ্রিল থেকে নাটকের শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী, যা নিয়ে কথা হয় কালবেলার সঙ্গে। হিমি বলেন, ‘ঈদের ছুটি শেষ, আবারও শুরু হয়েছে কাজ। ৫ এপ্রিল থেকে নাটকের শুটিং শুরু করেছি। যে নাটকগুলোর কিছু কাজ আগেই করা হয়েছিল। এখন বাকিটা শেষ করা হচ্ছে।’

ঈদের দিন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

এরপর এবারের ঈদ কেমন কাটল জানতে চাইলে হিমি আরও বলেন, ‘পরিবার এবং সহকর্মীদের সঙ্গে কেটেছে। ছুটির দিনগুলো খুবই আনন্দে কেটেছে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, আসলে জীবনে এতটুকু পেলেই আমি খুশি। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আনন্দেই কেটেছে।’

নাটকের ব্যস্ত এই অভিনেত্রী গোটা বছরই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন, যা কোনো উৎসব এলে আরও বেড়ে যায়। এবারও তেমনই চাঁদ রাত অবধি করেছেন তিনি শুটিং। তবে এমন ব্যস্ততা উপভোগ করছেন হিমি।

এবারের ঈদে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে অভিনেত্রী হিমি একাধিক নাটকে অভিনয় করেছেন। ছবি : সংগৃহীত

নাটক ছাড়াও হিমিকে এবার দেখা গেছে ‘ইত্যাদির’ একটি গানে। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে ঈদ উপলক্ষে ‘ইত্যাদির’ বিশেষ আয়োজনে গান করেন তিনি।

বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় জুটি নিলয়-হিমি, যা ঈদের নাটকেও দেখা গেছে। এবারের ঈদে হিমির বেশিরভাগ নাটকেই তার বিপরীতে ছিলেন নিলয় আলমগীর। এ ছাড়া অল্প কিছু নাটকে তাকে দেখা যায় মোশাররফ করিমের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X