বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হারিয়ে গেছেন হিমির নানা

হারিয়ে গেছেন হিমির নানা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খান সোমবার (১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। হিমি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার নানা ডিমেনশিয়া রোগে আক্রান্ত, ফলে তিনি কোনো ঠিকানা মনে রাখতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বর্তমানে হিমির পরিবার তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। হিমি আরও বলেন, এর আগেও একাধিকবার তার নানা এমনভাবে হারিয়ে গেছেন, তবে পরবর্তীতে অন্য আত্মীয়দের বাসায় পাওয়া গেছে।

কিন্তু এবার আশপাশের সম্ভাব্য জায়গাগুলো খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এখন থানায় এই বিষয়ে জানাতে যাচ্ছেন তারা। হিমি সামাজিক মাধ্যমে এই বিষয়টি জানিয়ে হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেছেন।

তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।’

এদিকে, হিমির সহকর্মীরা তার হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছেন এবং তার শুভানুধ্যায়ী অনেকেই দুঃখ প্রকাশ করে তার নানার সুস্থভাবে ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X