তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

নববর্ষে তাদের ‘নগর বৈশাখ’

নববর্ষে তাদের ‘নগর বৈশাখ’

পহেলা বৈশাখ উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক চমক নিয়ে হাজির হচ্ছে ‘ক্যাচ বাংলাদেশ’। এ নববর্ষে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘নগর বৈশাখ’, যেটির পরিচালনায় রয়েছেন এ সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী অভিষেক ভট্টাচার্য এবং গেয়েছেন জনপ্রিয় শিল্পী রাফা ও নাশা।

গানটির কথা লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট তানজির শুদ্ধ। নগরজীবনের বৈশাখী রং এবং উৎসবের আমেজকে কেন্দ্র করে তৈরি এ গানটি তরুণ প্রজন্মের ভাবনার প্রতিফলন ঘটাবে বলে আশা করছেন তারা।

এ গান প্রসঙ্গে অভিষেক বলেন, “গ্রামের তুলনায় শহরের বৈশাখ অনেকটা ভিন্ন। এখানে ব্যস্ততার মধ্যে থেকেও মানুষ বৈশাখ উদযাপন করে নিজের মতো করে—রাস্তায়, রুফটপে, ক্যাফেতে বা সোশ্যাল মিডিয়ায়। ‘নগর বৈশাখ’ সেই শহুরে বৈশাখের কিছু দিক, যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু গানে খুব একটা ধরা পড়ে না।” রাফা বলেন, ‘এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পেরে ভালো লেগেছে। গানটার মিউজিক প্রোডাকশন, লিরিক আর মুড—সব মিলিয়ে একটা আধুনিক অথচ দেশীয় বৈশাখী স্পিরিট তুলে ধরার চেষ্টা করেছি।’

শিগগিরই গানটি মুক্তি পাবে ইউটিউব ছাড়াও স্পটিফাই, ফেসবুক রিলস ও স্টোরি, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে। উৎসবের মুহূর্তগুলোকে আরও রঙিন করতে গানটি ব্যবহার করা যাবে ব্যক্তিগত ভিডিও বা কনটেন্টে।

‘ক্যাচ বাংলাদেশ’-এর এ বিশেষ উদ্যোগ সংগীতপ্রেমীদের জন্য এক নতুন মাত্রা যোগ করবে বৈশাখের আনন্দে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১০

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১২

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৩

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৪

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৫

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৮

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

২০
X