তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্তির অপেক্ষায় ‘হামরাজ’

মুক্তির অপেক্ষায় ‘হামরাজ’

চলতি বছরটা দারুণভাবে শুরু হয়েছে পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রি ললিউডের। একের পর এক দর্শক প্রিয় ধারাবাহিক নাটক নির্মাণ করে রয়েছে জনপ্রিয়তার শীর্ষস্থানে। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে চলেছে ধারাবাহিক নাটক ‘হামরাজ’।

ফারুক রিন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই ড্রামাটি মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে। এ ধারাবাহিকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আয়েজা খান, ফিরোজ খান, জাহিদ আহমেদ, নুর উল হাসানসহ আরও অনেকে।

ফিরোজ খান এবং আইজাহ খান পাকিস্তানের বিনোদন জগতের দুই জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী, যাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বিপুল ভক্ত-অনুরাগী। উভয়েই প্রাইমটাইম নাটকে একের পর এক হিট উপহার দিয়ে পেয়েছেন পরিচিতি। তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে তারা ব্যাপক জনপ্রিয়তা ও স্বীকৃতি অর্জন করেছেন।

আইজাহ খানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মেরে পাস তুম হো, পিয়ারে আফজাল, জানে জাহান, মহব্বত তুম সে নাফরত হ্যায়, রূপোশ সহআরও অনেক নাটক। অন্যদিকে ফিরোজ খান খানি, ইশকিয়া, হাবস, আয়ে মুশতে খাক, আখারা এবং খুমার নাটকে তার চরিত্রগুলোর জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন।

এর আগে আইজাহ ও ফিরোজ জিও টিভির ‘বিখরা মেরা নসিব’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। এরই মধ্যে নাটকটির টিজার প্রকাশ পেয়েছে ‘জিও’ এর ইউটিউব চ্যানেলে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা।

প্রকাশিত টিজারে ফিরোজ খানের একটি তীব্র নেগেটিভ চরিত্রের ইঙ্গিত পাওয়া গেছে, যা দর্শকদের তার ‘খানি’ নাটকের চরিত্রটির কথা মনে করিয়ে দিয়েছে।

এদিকে আইজাহ খানকে দেখা গেছে এক কঠিন পরিস্থিতিতে পড়া এক আবেগপ্রবণ নারীর চরিত্রে। যদিও নাটকটির মুক্তির তারিখ এখনো খোলাসা করেননি নাটকের নির্মাতা, তবে নাটকটি ‘জিও’ টিভিতে প্রচার হবে রাত ৮টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X