তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন রূপে প্রিয়াঙ্কা

নতুন রূপে প্রিয়াঙ্কা

হলিউডে বাজল এবার বলিউডের ঝড়। বহুল প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অব স্টেট’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই সাড়া পড়েছে সিনেপ্রেমীদের মাঝে। রোমাঞ্চ, রসিকতা আর মারকাটারি অ্যাকশনে ঠাসা এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এবার রূপ নিয়েছেন এক দুর্ধর্ষ এম আই ৬ এজেন্টের ভূমিকায়।

বুধবার অ্যামাজনের প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় ছবিটির ট্রেলার।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, কিছু অপ্রত্যাশিত, ট্র্যাজিক-কমেডি ঘটনার দৃশ্য। যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে তারা একটি গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছেন এবং তাদের বিমান মাঝ আকাশে হামলার শিকার হয়েছে। যদিও তারা শেষ পর্যন্ত বেঁচে যান, কিন্তু পৃথিবীকে রক্ষার জন্য সে সময় তাদের নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে কাজ করতে হয়।

এরপর ট্রেলারের একপর্যায়ে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। যিনি একাই মুখোশধারী বন্দুকধারীদের সঙ্গে মোকাবিলা করেন এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বলেন, ‘অনেক মানুষ আপনাদের মারতে চায়। আমার মিশন হলো আপনাদের এই মহাদেশের সবচেয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া।’ আর এভাবেই এগোতে থাকে সিনেমার কাহিনি। ইলিয়া নেইশুলার পরিচালনায় নির্মিত এই সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করেছেন জন সিনা (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট), ইদ্রিস এলবা (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী), স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কুয়েড এবং সারা নাইলসসহ আরও অনেকে। ‘হেডস অব স্টেট’ সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় চলতি বছরের ২ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

এদিকে বলিউডে দীর্ঘ ৬ বছর পর মহেশ বাবুর বিপরীতে এস এস রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমায় কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া অভিনেত্রীর আসন্ন আরও দুটি কাজ রয়েছে। সেগুলো হলো দ্য ব্লাফ ও সিটাডেল সিজন ২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X