মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

মধুচন্দ্রিমায় লন্ডন-তুর্কি যাচ্ছেন জামিল ও মুনমুন

অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। ছবি : সংগৃহীত
অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর বিয়ে। এক প্রকার নাটকের পর্দার মতো করে হঠাৎ বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। ৬ এপ্রিল রাতে দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর উত্তরায় বিয়ে হয় তাদের। তবে বিয়ের পর এবার এক মাসের হানিমুনে রোম্যান্সের রাজধানী লন্ডন আর ইতিহাসে মোড়া তুর্কি যাচ্ছেন এই দম্পতি। লিখেছেন, তামজিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কালবেলাকে মুনমুন বলেন, বিয়ের বেশ কিছুদিন পেরিয়ে গেছে; কিন্তু কাজের চাপে আমরা এখনো কোথাও যেতে পারিনি। তাই আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে দেশের বাইরে যাব হানিমুনে।

কোথায় যাবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা হানিমুনে দুই জায়গায় ঘুরতে যাব এমনটা ঠিক করেছি। প্রথমে লন্ডনে যাব এবং সেখানে কিছুদিন থেকে তারপর আমরা তুর্কি যাব এমনটাই প্ল্যান রয়েছে।

বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়ায় পরিচিতি পান অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্পদিনে টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন এই সুন্দরী। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি

সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।

এরপর জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেন এই অভিনেত্রী। যেমন, কচি জামাই, ইউনাইটেড স্টেট অব নোয়াখালী, নোয়াখালীর মতিন, ছাত্রী মাস্টারসহ আরও অনেক নাটকে।

কাজের সূত্র ধরেই তাদের সখ্য গড়ে ওঠে। একসঙ্গে একটি রোমান্টিক গানেও মডেলিং করেছিলেন তারা। এরপর জামিল ও মুনমুনের মধ্যে হয় প্রেম এবং সবশেষ তাদের পরিণয় ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১০

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১১

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১২

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৩

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৪

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৫

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৬

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৮

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৯

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

২০
X