তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ মে ২০২৫, ১১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

নেহাকে নিয়ে নতুন বিতর্ক

নেহাকে নিয়ে নতুন বিতর্ক

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার একটি কনসার্ট ঘিরে চরম বিতর্কের মুখে পড়েছেন। কনসার্টে দেরি এবং অশ্রুসিক্ত বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা, পারিশ্রমিক না দেওয়া এবং অনভিপ্রেত আচরণের অভিযোগ তোলেন।

নেহার দাবিতে উঠে আসে, আয়োজকরা তার ব্যান্ড সদস্যদের খাবার ও পানির ব্যবস্থা করেননি এবং তার সঙ্গে করা মৌলিক চুক্তিগুলোও রক্ষা করেননি। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘যেখানে শিল্পীকে সম্মান দেওয়ার কথা, সেখানে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।’

তবে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজক দলের সদস্য বিক্রম সিং রন্ধাওয়া এবার মুখ খুলেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নেহা কক্কর অনুষ্ঠানে সময়মতো আসেননি। কনসার্ট শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, কিন্তু তিনি হাজির হন রাত ১০টায়। এতে করে ৭০০ জনের বেশি দর্শক ক্ষুব্ধ হয়ে পড়েন, যারা সময়মতো এসে ৩০০ অস্ট্রেলিয়ান ডলারে টিকিট কেটেছিলেন।’

এরপর রন্ধাওয়া আরও বলেন, ‘নেহাকে তার পারিশ্রমিক পূর্ণমাত্রায় কনসার্টের আগেই দেওয়া হয়েছিল এবং তার চাহিদা অনুযায়ী বিলাসবহুল আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল।’ তিনি দাবি করেন, অনুষ্ঠানে দর্শক সংখ্যা দেখে নেহা পারফর্ম করতে অস্বীকৃতি জানান। এরপর নেহা আমাদের বলেন, ‘শুধু ৭০০ জন? এই জায়গাটা না ভরা পর্যন্ত আমি পারফর্ম করব না। এত বড় প্রোডাকশনের এই আয়োজনে কোনো ঘাটতি ছিল না। যে অভিযোগগুলো তিনি তুলেছেন, সেগুলোর বাস্তব ভিত্তি নেই বলেই আমাদের কাছে প্রমাণ আছে।’

আয়োজকদের এমন বক্তব্যের পর আবারও এই গায়িকাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X