তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

মন্দিরার প্রত্যাশা আরও বেশি

মন্দিরার প্রত্যাশা আরও বেশি

বাংলাদেশের চলচ্চিত্রে নবাগত নায়িকা হিসেবে প্রথম সিনেমা দিয়েই বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্য দিয়ে যদিও পেশাগতভাবে মিডিয়ায় মন্দিরার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নাচের পাশাপাশি নাটকে অভিনয়ও করেন তিনি। এখন ব্যস্ততা সিনেমা নিয়ে।

সরকারি অনুদানের সিনেমা ‘কাজল রেখা’তে নাম ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক তার। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার পর তিনি আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন।

এবার ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নীল চক্র’ নিয়ে মন্দিরার প্রত্যাশা তার প্রথম সিনেমার চেয়ে অনেক অনেক বেশি। মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’ সিনেমায় মন্দিরাকে নতুনরূপে দেখবেন দর্শক। এরই মধ্যে সিনেমাটি মুক্তির ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মন্দিরা চক্রবর্তী। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি নিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘নীল চক্র’ নিয়ে প্রত্যাশা তো আসলেই অনেক অনেক বেশি। কারণ ‘কাজল রেখা’ হয়ে যখন আমি দর্শকের সামনে এসেছি, তখন আমি অনেক ভালোবাসা পেয়েছি, সেটা আমার প্রত্যাশারও বাইরে ছিল। তার মধ্যে আমি সিনেমার নায়িকা হিসেবে একদমই নতুন ছিলাম। কাজল রেখায় আমি অভিনয় করার চেষ্টা করেছিলাম। সেই চেষ্টার পর আমি যে ভালোবাসা পেয়েছি, আমার কাছে মনে হয় নীল চক্রতে আমি আরও বেশি ভালোবাসা পাবো। কারণ অভিনয়ে নিজেকে আমি আরও বুঝে-শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই সিনেমার গল্পটা এই সময়ের। খুব খুব ইন্টারেস্টিং একটি গল্প।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১১

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১২

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৩

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৪

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৫

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৬

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৭

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৮

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১৯

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

২০
X