স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

৪ স্ট্যাম্পিং করেন চট্টগ্রাম রয়্যালসের এডাম রসিংটন। ছবি : সংগৃহীত
৪ স্ট্যাম্পিং করেন চট্টগ্রাম রয়্যালসের এডাম রসিংটন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪টি স্ট্যাম্পিং করেন চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার এডাম রসিংটন। বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে ৪টি স্টাম্পিংয়ের নতুন রেকর্ডের জন্ম দিলেন তিনি। এর আগে, বিপিএল মঞ্চে কোনো উইকেটরক্ষক ৩টির বেশি স্ট্যাম্পিং করতে পারেননি।

৩টি করে স্ট্যাম্পিং করেছেন পাকিস্তানের দুই উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ ও উমর আকমল। ২০১৬ সালের আসরে বরিশাল বুলসের বিপক্ষে রংপুর রাইডার্সের শাহজাদ এবং রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংসের আকমল ৩টি করে স্ট্যাম্পিং করেছিলেন।

বিপিএলের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি স্ট্যাম্পিংয়ের নয়া রেকর্ডের জন্ম দিলেও বিশ্ব ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন রসিংটন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্ট্যাম্পিংয়ের বিশ্ব রেকর্ড আছে ইংল্যান্ডের টনি ফরেস্ট, ভারতের দীনেশ কার্তিক, পাকিস্তানের কামরান আকমল, বাংলাদেশের ধীমান ঘোষ, ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন ও শ্রীলঙ্কার লাহিরু দোয়াতাগের। এদের মধ্যে কামরান ও রামদিন জাতীয় দলের জার্সি গায়ে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্ট্যাম্পিং করেছেন। বাকিরা ঘরোয়া ক্রিকেট বা কাউন্টি ম্যাচে রেকর্ড গড়েন।

রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬০ রানে অপরাজিত থাকেন রসিংটন। উইকেটরক্ষক হিসেবে রেকর্ড ও ব্যাট হাতে দলের ১০ উইকেটের বড় জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন রসিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X