তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আসবে সোনাক্ষীর ‘দহাড় ২’

আসবে সোনাক্ষীর ‘দহাড় ২’

বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা। এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রেই দেখা গেছে তাকে। তবে ‘দহাড়’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেন তিনি। এতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এবার আসছে সিরিজটির দ্বিতীয় পর্ব। যা সোনাক্ষী ভক্তদের জন্য দারুণ সুখবর।

২০২৩ সালে সোনাক্ষী সিনহা, বিজয় বর্মা এবং গুলশান দেবাইয়া অভিনীত ‘দহাড়’ ওয়েব সিরিজটি সে সময় ওটিটিতে ব্যাপক সাড়া ফেলে। সেই বছরই জোয়া আখতার ঘোষণা দেন যে, এটি দ্বিতীয় সিজন আসবে। সম্প্রতি জানা গেছে, সিরিজটির গল্প, শুটিং শিডিউল নিয়ে খুব শিগগিরই কাজ শুরু হবে।

হলিউড রিপোর্টার ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ‘দহাড় ২’-এর টিম বর্তমানে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। প্রকাশনাটির একটি সূত্র জানিয়েছে যে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও এরই মধ্যে প্রজেক্টটি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম সিজনের অভাবনীয় সাড়া পেয়ে নির্মাতারা এটি আরও বড় পরিসরে নির্মাণ করার পরিকল্পনা করছেন।

রীমা কাগতি ও জোয়া আখতারের পরিচালনায় ‘দহাড়’ ছিল সোনাক্ষী সিনহার ওটিটির প্রথম কাজ। এই সিরিজে বিজয় বর্মা, গুলশন দেবাইয়া, সহুম শাহ, অঙ্কুর বর্মা, ঋতাশা রাঠোর প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তবে নতুন পর্বে চরিত্রে কিছু চমক থাকবে বলেও জানায় গণমাধ্যমটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১১

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইংল্যান্ডের দারুণ শুরু

১৮

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X