তামজিদ হোসেন
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

বলিউডে বিদ্যার ২০ বছর

বলিউডে বিদ্যার ২০ বছর। ছবি: সংগৃহীত
বলিউডে বিদ্যার ২০ বছর। ছবি: সংগৃহীত

অভিনয় তার ধর্ম, চরিত্র তার অস্ত্র আর সাহসই তার পরিচয়। বিদ্যা বালান একটি নাম, একটি অধ্যায়, একটি বিপ্লব। ‘হাম পাঁচ’-এর মিষ্টি রাধিকা মাথুর থেকে শুরু করে রুপালি পর্দার দুর্বার দাপটে আজ ঠিক দুই দশক পূর্ণ করলেন এই জাত অভিনেত্রী। এই ২০ বছরের যাত্রা শুধুই সময়ের পরিমাপ নয়, এটি এক সংগ্রাম, সাফল্য ও শিল্পীর আত্মবিশ্বাসে গাথা এক মহাকাব্য।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। বিদ্যা বলিউডে তার বড় পর্দায় অভিষেক ঘটান আজ থেকে ঠিক ২০ বছর আগে। প্রদীপ সরকার পরিচালিত ‘পরিণীতা’ নামক সংগীতনির্ভর রোমান্টিক চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৪ সালের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে বিদ্যার পাশাপাশি প্রধান ভূমিকায় ছিলেন সাইফ আলি খান ও সঞ্জয় দত্ত এবং আরও ছিলেন রাইমা সেন, সব্যসাচী চক্রবর্তী ও দিয়া মির্জা। এই দুই দশকে বলিউডে বিদ্যা নিজেকে এমন এক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যিনি পর্দায় যেমন আলোড়ন তোলেন, তেমনি পর্দার বাইরেও। তিনি সিনে-ইন্ডাস্ট্রিতে পরিচিত ভিন্নধর্মী সিনেমা বেছে নেওয়ার জন্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে অংশ নেওয়ার জন্য।

চলুন দেখে নিই বলিউডে বিদ্যার ২০ বছরের যাত্রার স্মরণীয় কিছু চরিত্র—

ললিতা (পরিণীতা)

‘পরিণীতা’ তার প্রথম বলিউড সিনেমা। যেখানে বিদ্যা বালান ললিতার চরিত্রে অভিনয় করেন। সেখানে দেখা যায় একজন সহজ-সরল কিন্তু দৃঢ়চেতা মেয়ে, যে জানে কখন নিজের পরিবারের পাশে দাঁড়াতে হয় এবং তাদের রক্ষা করতে হয়।

অবনী চতুর্বেদী / মঞ্জুলিকা (ভুল ভুলাইয়া)

প্রিয়দর্শনের ২০০৭ সালের সাইকোলজিক্যাল হরর কমেডি সিনেমায় বিদ্যা বালান অভিনয় করেন অবনী ও মঞ্জুলিকা নামক দ্বৈত চরিত্রে। অবনীর ভূমিকায় তিনি তার সরলতা দিয়ে সবার মন জয় করেন এবং তার শৈশব সুখকর না হওয়ার জন্য সহানুভূতি অর্জন করেন।

এ সিনেমায় বিদ্যা বালানের পাশাপাশি আরও অভিনয় করেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আমিশা প্যাটেলসহ অনেকে।

রেশমা/সিল্ক (দ্য ডার্টি পিকচার)

২০১১ সালে সিল্ক স্মিথার জীবনের অনুপ্রেরণায় নির্মিত হয় ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমা। এটি নির্মাণ করেন মিলন লুথরিয়া। এ সিনেমায় বিদ্যা বালান পরিণত হন এক যৌন আকর্ষণের প্রতীকে, যিনি বক্স অফিস কাঁপিয়ে তোলেন। পরবর্তী সময়ে এ চরিত্রে অভিনয়ের জন্য বিদ্যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেন।

বাসুধা প্রসাদ (হামারি আধুরি কাহানি)

২০১৫ সালে মোহিত সুরির পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রে যেখানে ইমরান হাশমি ও রাজকুমার রাও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সেখানে বিদ্যা বালান উপহার দেন এক গভীর আবেগঘন ও হৃদয়স্পর্শী পারফরম্যান্স।

সিনেমায় প্রেম, বিচ্ছেদ ও আকাঙ্ক্ষার জটিল অনুভূতিগুলোকে তিনি যেভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন, তা দর্শকদের চোখে জল এনে দেয়। তার অভিনয়ে যে সহজাত আবেগ ও সৌন্দর্য রয়েছে, তা সত্যিই সে সময় মুগ্ধ করে দর্শকদের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X