বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

বিদ্যা বালান ও বিধু বিনোদ চোপড়া। ছবি : সংগৃহীত
বিদ্যা বালান ও বিধু বিনোদ চোপড়া। ছবি : সংগৃহীত

দুই দশক আগে ‘পরিণীতা’ দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন বিদ্যা বালান। ২০০৫ সালের সেই ছবির বয়স এখন ২০। উপলক্ষকে সামনে রেখে আগামী ২৯ আগস্ট আবারও প্রেক্ষাগৃহে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি।

মুক্তির আগে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানালেন, সিনেমার অডিশনের সময়ই বিদ্যা বালান নাকি তাকে সরাসরি গালাগাল করেছিলেন।

চোপড়ার ভাষায় ‘‘পরিণীতা করার জন্য অনেক তারকা নাম এগিয়ে এসেছিল। কিন্তু প্রদীপ সরকার আমাকে নতুন মুখ দেখাতে চাইলেন। বিদ্যাকে দিয়ে একের পর এক টেস্ট নেওয়া হচ্ছিল। আমি সাধারণত স্ক্রিন টেস্টে থাকি না, তবে ওর অডিশনগুলো আমি দেখছিলাম। এতবার পরীক্ষা দিতে দিতে বিদ্যা বিরক্ত হয়ে একসময় বলে ফেলেছিল ‘তিনি নিজেকে কী মনে করেন!’ অথচ শেষ পরীক্ষাতেই ওর অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করে দেয়।”

সেই স্মৃতির কথা শুনে বিদ্যাও আবেগতাড়িত হয়ে জানান, “প্রদীপ দাদা ফোন করেছিলেন। আমি ভেবেছিলাম আবার বাদ পড়েছি। পরে মিস্টার চোপড়া নিজেই বললেন, ‘তুই-ই আমার পরিণীতা।’ সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলোর একটি।”

বিশেষ প্রদর্শনীর আসরে বিদ্যা, চোপড়ার সঙ্গে উপস্থিত ছিলেন রেখা, দিয়া মির্জা, রাজকুমার হিরানি ও শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানে বিদ্যাকে রেখার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

‘পরিণীতা’তে বিদ্যা বালানের পাশাপাশি অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, রাইমা সেন ও দিয়া মির্জা। আর ছবির একটি জনপ্রিয় গানে দেখা গিয়েছিল রেখাকেও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X