তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

আবারও একসঙ্গে দেব ও শুভশ্রী

দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি: সংগৃহীত
দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই নাম দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একটি সময় একসঙ্গে অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। দিয়েছেন দর্শকপ্রিয় সিনেমা উপহারও। তবে প্রায় ৯ বছর হলো জুটি বেঁধে রুপালি পর্দায় উপস্থিতি নেই তাদের। এবার ১০ বছর ধরে আটকে থাকা কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তারা। এই সুখবরটি নির্মাতা নিজেই জানিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘ধূমকেতু’-এর মুক্তির সুখবর জানিয়ে সিনেমার নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে দীর্ঘ ১০ বছর ধরে আটকে থাকা ‘ধূমকেতু’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কারণ তারা তাদের প্রিয় জুটিকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখতে পাবে বলে নিশ্চিত করেন এই নির্মাতা।

দেব-শুভশ্রী ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও চিরঞ্জিত চক্রবর্তী।

এদিকে ১৩ জুন মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলী ও জিতু কমল অভিনীত সিনেমা ‘গৃহপ্রবেশ’। ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি একটি পারিবারিক গল্পে নির্মিত। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সোহিনি সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, স্নেহা চ্যাটার্জীর মতো তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X