তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শকদের ধন্যবাদ দিলেন তিশা

দর্শকদের ধন্যবাদ দিলেন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। এখন আর গৎবাঁধা কাজ করেন না তিনি। গল্প পছন্দ হলে তবেই নেন অভিনয়ের সিদ্ধান্ত। এবারের ঈদে তার পাঁচটি কনটেন্ট প্রকাশ পেয়েছে। তার মধ্যে একটি ওয়েব ফিল্মও আছে।

এবারের ঈদে প্রকাশ পাওয়া কাজগুলো নিয়ে তিশা বলেন, ‘একটি বিষয় খেয়াল করলাম। আমার যারা দর্শক আছেন, তারা সবসময়ই আমার করা নারীকেন্দ্রিক কাজগুলো বেশি পছন্দ করেন। এমন গল্পের জন্য তারা অপেক্ষাও করেন, যা আমাকে আনন্দিত করে। তাদের মতো অনুসারী পেয়ে আমি সত্যি গর্বিত। এবারের ঈদে পাঁচটি কনটেন্ট করেছি, তার মধ্যে দুটি নারীকেন্দ্রিক গল্প নির্মিত। এ কাজগুলো নিয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়ে প্রশংসা করেছেন। তাদের এমন ভালোবাসার কারণে ভবিষ্যতে কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য উৎসাহ দিয়েছে।’

এ সময় কাজ কম ও নারীকেন্দ্রিক গল্প নিয়েও কথা বলেন তিশা। জানান এখন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তিনি। যার জন্য কাজ কম হোক; কিন্তু ভালো হোক, সেটাই তার উদ্দেশ্য।

এ নিয়ে তিশা বলেন, ‘আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। ঈদেও সেই সংখ্যা সীমিত থাকে। কারণ চ্যালেঞ্জিং চরিত্র এবং ভালো গল্প ছাড়া এখন আর কাজ করি না। এবারের ঈদে আমার করা ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’ ও ‘সিক্রেট অব শিউলি’ দর্শকের কাছে আলাদা করে প্রশংসিত হয়েছে। তাই এখন থেকে কাজ কম হলেও কোয়ালিটি ভালো করাই আমার প্রধান উদ্দেশ্য।’

ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে পাওয়া থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা।

নির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় তিশা ছাড়াও অভিনয় করেছেন দীঘি, জিয়াউল রোশান, চমক, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে।

‘হাইড এন সিক’ ও ‘সিক্রেট অব শিউলি’ ছাড়াও তিশাকে দেখা গেছে ‘মায়াডোর’, ‘ভাঙ্গা আয়নার গল্প’ ও ‘অবুঝ বায়না’ নাটকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X